Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমাদের পাড়া, আমাদের সমাধান', ২৬-এর আগে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনী লড়াইয়ের একটা রূপরেখা কার্যত এঁকে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

'আমাদের পাড়া, আমাদের সমাধান', ২৬-এর আগে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্য়ায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 July 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: হিসেব করলে আর ৮-৯ মাস বাকি। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। সোমবার ২১ জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে নির্বাচনী লড়াইয়ের একটা রূপরেখা কার্যত এঁকে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মঙ্গলবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার নাম - আমাদের পাড়া, আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)। মমতার দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম।

২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে নতুন কর্মসূচি, সে বিষয়েও বিস্তারিত জানান মমতা। বলেন, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এক দিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন।

মুখ্যমন্ত্রী এও জানান, গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন সরকারের আধিকারিকরা। আর যে কাজ হবে তার জন্য ১০ লক্ষ করে টাকা দেবে সরকার। ছোট কাজ বলতে কী, সেটাও বুঝিয়ে দেন মমতা। বলেন, ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন, সেসব সমস্যার কথা স্থানীয়রা ওই ক্যাম্পে জানাতে পারেন। তারপর আলোচনা করার পর কীভাবে কী কাজ করা যায়, সেটা করবেন সরকারি আধিকারিকরা। 

এই প্রকল্পের কথা ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় ‘আত্মনির্ভর ভারত’-এর কথাও। বলেন, ‘‘প্রধানমন্ত্রী বার বার ‘আত্মনির্ভরতা’র কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি।’’ একই সঙ্গে রাজ্য সরকারের আগের কিছু প্রকল্প যেমন - দুয়ারে সরকারের প্রসঙ্গ টানেন তিনি। স্পষ্ট দাবি করেন, সরকার যে প্রকল্প চালু করেছিল বেশিরভাগ ক্ষেত্রেই তার কাজ হয়েছে। 

মুখ্যমন্ত্রী এও জানান, এই প্রকল্পের জন্য রাজ্যব্যাপী একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ। এইসব কাজের জন্য যারা পারদর্শী সেই দফতরের থেকে লোক নিয়েই এই টাস্ক ফোর্স হবে। কোথায় কী কাজ হচ্ছে তা এঁরাই মনিটরিং করবেন বলে জানান তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, এর মাধ্যমে সরকার ৮০ হাজার বুথে পৌঁছে যেতে পারবে। তিনি এও জানান, এই কাজের জন্য দু-মাস সময় ধরা হয়েছে। মাঝে পুজোর সময় কিছুটা বন্ধ থাকবে। তাঁর বার্তা, সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের কাছে পৌঁছে যাবে। পরিকল্পনা থেকে রূপায়ণ, সব কাজই শেষ হবে ৬০ দিনের মধ্যে।


```