Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ওঝার নিদান! 'ভূত তাড়াতে' জুতো মুখে মহিলাকে ঘোরানো হল গ্রামে, শোরগোল বহরমপুরে

মুখে জুতো নিয়ে গ্রামের রাস্তা ধরে হন হন করে হেঁটে যাচ্ছেন মহিলা। পিছনে হই হই করে আসছেন পরিবারের লোকজন।

ওঝার নিদান! 'ভূত তাড়াতে' জুতো মুখে মহিলাকে ঘোরানো হল গ্রামে, শোরগোল বহরমপুরে

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 24 August 2024 07:22

দ্য ওয়াল ব্যুরো: মুখে জুতো নিয়ে গ্রামের রাস্তা ধরে হন হন করে হেঁটে যাচ্ছেন মহিলা। পিছনে হই হই করে আসছেন পরিবারের লোকজন। শুক্রবার সন্ধেয় এমনটা ঘটনা দেখে হতবাক বহরমপুরের স্থানীয় মানুষ।

ঘটনাটি বহরমপুর সদর কোতওয়ালি থানার চুয়াপুর সুকান্তপল্লিতে। গ্রামেরই কেউ থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে। থানায় নিয়ে যাওয়া হয় ওই মহিলার পরিজনদেরও। কেন এমন কাণ্ড কারখানা, ব্যাখ্যা শুনে পুলিশ কর্তারাও হতবাক!

ওই মহিলার পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, দু'সন্তানের মা ওই মহিলা নাকি বেশ বেশ কয়েকবছর ধরে অসুস্থ। বেশ কিছু মানসিক সমস্যা রয়েছে তাঁর। শহরের বড় চিকিৎসকদের দেখিয়েও রোগ না সারায় তাঁরা হাজির হয়েছিলেন এক ওঝার কাছে। 

 ওঝার নিদান মেনে মহিলাকে মুখে জুতো দিয়ে গ্রামের রাস্তায় ৪ কিমি ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে নাকি সব রোগ সেরে যাবে! পুলিশি বাধায় ওঝার নিদান অবশ্য অক্ষরে অক্ষরে পালন করা হয়নি।

পরিজনদের বুঝিয়ে থানা থেকে ওই মহিলাকে পাঠানো হয়েছে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সংশ্লিষ্ট ওঝার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```