আগামী পাঁচ দিনের মধ্যে ডিজিকে বিস্তারিত রিপোর্ট জমা (NCW seeks report) দিতে হবে জাতীয় মহিলা কমিশনের কাছে। সেখানে তাদের জানাতে হবে, এফআইআর হয়েছে কিনা, তদন্ত কতদূর এগিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় মহিলা কমিশন
শেষ আপডেট: 3 March 2026 12:25
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার এক থানার ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ (woman civic volunteer harrased)। অভিযোগকারিণী নিজে একজন সিভিক ভলান্টিয়ার। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (NCW)।
গত রবিবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার গাইডলাইন মেনে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
মহিলা কমিশন এই ঘটনার (sexual harassment case) তীব্র নিন্দা করেছে। তাদের কথায়, একজন সিনিয়র পুলিশ অফিসারের এমন আচরণ ভীষণ লজ্জাজনক এবং এতে পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যায়। ভারতের আইন অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হেনস্থা কঠোরভাবে দণ্ডনীয়।
রাজ্যের ডিজি পীযুষ পাণ্ডেকে (WB DG Piyush Pandey) অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এনসিডবলু (NCW notice)। চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে এফআইআর (FIR)করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে দোষী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, প্রমাণ ঠিকভাবে সংরক্ষণ এবং অভিযোগকারিণীকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে।
আগামী পাঁচ দিনের মধ্যে ডিজিকে বিস্তারিত রিপোর্ট জমা (NCW seeks report) দিতে হবে জাতীয় মহিলা কমিশনের কাছে। সেখানে তাদের জানাতে হবে, এফআইআর হয়েছে কিনা, তদন্ত কতদূর এগিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার হিসেবে সুপ্রতিম সরকার (Kolkata CP Supratim Singh) দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঝেমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে সারপ্রাইজ ভিজিট করছেন। নারী সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে গত শনিবার উদ্বোধন করা হয়েছে ‘পিঙ্ক বুথ’। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মহিলা পুলিশকর্মীরা সেখানে বিপদে পড়া মহিলাদের সমস্যা শুনে সাহায্য করবেন।
এই পরিস্থিতিতেই এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।