Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আধার কার্ডে কারচুপি করলেন ২১ বছরের গৃহবধূ, ধরা পড়তেই দে দৌড়

বিষয়টি ধরা পড়তেই বিডিও অফিস থেকে পালিয়ে যান তিনি। ঘটনা বালুরঘাট বিডিও অফিসের। জানা যাচ্ছে ইতিমধ্যেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট ব্লক প্রশাসনের তরফে।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আধার কার্ডে কারচুপি করলেন ২১ বছরের গৃহবধূ, ধরা পড়তেই দে দৌড়

অভিযুক্ত গৃহবধূ ও বিডিও

শেষ আপডেট: 26 December 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: চাণক্য বলেছিলেন নারীদের পুরুষদের তুলনায় দ্বিগুণ খাদ্য গ্রহণ, চারগুণ বুদ্ধি, ছয়গুণ সাহস এবং আটগুণ কামনা থাকে। তা বটেই। না হলে মাত্র ২১ বছরেই এই কাণ্ড ঘটাতে পারেন কেউ?

ঘটনা হল, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাওয়ার জন্য এক গৃহবধূ নিজের ঠিকুজি-কুষ্ঠীই পাল্টে ফেললেন। অভিযুক্তের নাম ভারতী দেবনাথ। তিনি বালুরঘাটের জগদীশপুরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ভুয়ো আধার কার্ড তৈরির।

বিষয়টি ধরা পড়তেই বিডিও অফিস থেকে পালিয়ে যান তিনি। ঘটনা বালুরঘাট বিডিও অফিসের। জানা যাচ্ছে ইতিমধ্যেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট ব্লক প্রশাসনের তরফে।

পুলিশ তদন্ত করে জানতে পেরেছ, আসল আধার কার্ডে কারচুপি করে বয়স বাড়িয়েছেন ওই গৃহবধূ। শুধু তাই নয়, বদল করা হয়েছিল ঠিকানাও। এদিকে নকল আধার কার্ডে রেখেছিলেন আসল আধার নম্বর।

আসল আধার কার্ডের তথ্য অনুযায়ী, ওই মহিলার জন্ম ২০০১ সালের অক্টোবর মাসের ৮ তারিখে। আর জাল আধার কার্ডে গৃহবধূর জন্মের তারিখ ১৯৯৭ সাল। আসল বয়স ২১ বছর হলেও তা ভুয়ো আধার কার্ডে ২৫ বছর দেখানো হয়েছে। শুধু তাই নয়, ঝাপসা করে এমন কায়দায় ভুয়ো আধার কার্ড তৈরি করা হয়েছিল যাতে ওই মহিলার ছবি বা অন্য তথ্যগুলো পরিষ্কার বোঝা না যায়। সুন্দর করে ল্যামিনেশন করে, যত্ন করে নিয়ে এসেও 'গতস্য শোচনা নাস্তি'।

রাজ্যের নির্দেশিকা বলছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে ২৫ বছর হওয়া বাধ্যতামূলক। তাই ওই মহিলা চার বছর বয়স বাড়িয়ে নিজের ব্লক থেকে অন্য ব্লকে আবেদন করেছিলেন। 


```