Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্লেনে বসে বিড়ালকে বুকের দুধ খাওয়াচ্ছেন মহিলা! খবর গেল কন্ট্রোল রুমে

দ্য ওয়াল ব্যুরো: পোষ্য বিড়ালকে নিয়ে প্লেনে উঠেছিলেন এক মহিলা। পোষ্যদের রাখার যে ক্যারিয়ার, সেখানেই রাখা ছিল সেটি। একসময়ে হঠাৎ তিনি বিড়ালটিকে ক্যারিয়ার থেকে তুলে এনে বুকের দুধ খাওয়াতে শুরু করেন! দেখে চমকে যান সহযাত্রী ও বিমানকর্মীরা। সোশ্

প্লেনে বসে বিড়ালকে বুকের দুধ খাওয়াচ্ছেন মহিলা! খবর গেল কন্ট্রোল রুমে

শেষ আপডেট: 3 December 2021 06:49

দ্য ওয়াল ব্যুরো: পোষ্য বিড়ালকে নিয়ে প্লেনে উঠেছিলেন এক মহিলা। পোষ্যদের রাখার যে ক্যারিয়ার, সেখানেই রাখা ছিল সেটি। একসময়ে হঠাৎ তিনি বিড়ালটিকে ক্যারিয়ার থেকে তুলে এনে বুকের দুধ খাওয়াতে শুরু করেন! দেখে চমকে যান সহযাত্রী ও বিমানকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, বিমানকর্মীর তরফে একটি মেসেজ পাঠানো হয়েছে কন্ট্রোল রুমে। তাতে লেখা আছে, "১৩এ সিটের যাত্রী তাঁর পোষ্যকে ক্যারিয়ারে না রেখে নিজের কাছে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছেন, বিমানকর্মীদের কথা শুনছেন না।" https://twitter.com/TheRickWilson/status/1463541134173605899 ওই বিমানটির অ্যাটেন্ডেন্ট ছিলেন আইনস্লে এলিজাবেথ নামের এক তরুণী। তিনি এই ঘটনা নিয়ে বলেন, "ওই মহিলা বিড়ালটিকে কম্বলে জড়িয়ে নিয়েছিলেন, যাতে দেখে মনে হচ্ছিল মানুষের বাচ্চাকে বুকে নিয়ে আছেন তিনি। শার্ট উঠিয়ে বুকের কাছে নিয়ে বেড়ালটিকে দুধ খাওয়াচ্ছিলেন তিনি। বলার পরেও শুনছিলেন না। বিড়ালটি চিৎকার করছিল।" নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ওই মহিলার পরিচয় প্রকাশ করেনি ডেল্টা এয়ারলাইন্স। তিনি সাইরাকুজ থেকে আটলান্টা যাচ্ছিলেন। https://twitter.com/GoldboxATL/status/1465766588414578692

```