Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

এক মাসের মধ্যে ফের ডি বাপির মালিককে হুমকি ফোন! গ্রেফতার অভিযুক্ত

ডি বাপি বিরিয়ানির সুনাম রয়েছে সর্বত্র । ব‍্যারাকপুর,মধ‍্যমগ্রাম ছাড়াও রাজ‍্যের বিভিন্ন প্রান্তে তাঁদের বিরিয়ানির দোকান রয়েছে।

এক মাসের মধ্যে ফের ডি বাপির মালিককে হুমকি ফোন! গ্রেফতার অভিযুক্ত

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 26 July 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: ফের দুষ্কৃতীদের টার্গেটে ব‍্যারাকপুরের নামজাদা বিরিয়ানি ব‍্যবসায়ী বাপি দাস। কয়েকদিন আগে তাঁর কাছে আসে হুমকি ফোন। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গতকালই আদালতে তোলা হয়।

জুন মাসে ২০ লক্ষ টাকার তোলা চেয়ে ওই ব‍্যবসায়ীর ছেলে অনির্বাণ দাসের কাছে হুমকি ফোন এসেছিল। অভিযোগ, হুমকি ফোনে বলা হয়েছিল, তোলা না-দিলে ওই ব‍্যবসায়ীর পরিণতি হবে বেলঘরিয়ার ব্যবসায়ীর মতোই। অর্থাৎ বেলঘরিয়ায় ব‍্যবসায়ী অজয় মণ্ডলের মতো তাঁর বিরিয়ানির দোকানেও ফের গুলি চলবে। ভয়ে নিজেকে গৃহবন্দি রেখেছিলেন ব‍্যবসায়ী। সেসময় পুলিশ তদন্তে নামলেও কাউকে প্রাথমিকভাবে গ্রেফতার করতে পারেনি।

মাস পেরনোর আগেই ফের হুমকি ফোন এল তাঁর বাবার কাছে। নামজাদা বিরিয়ানির দোকানের কর্ণধার বাপি দাস ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান। ঘটনায় আনিস ঝা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গতকাল আদালতে তোলে পুলিশ। পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ মিলেছে।

ডি বাপি বিরিয়ানির সুনাম রয়েছে সর্বত্র । ব‍্যারাকপুর,মধ‍্যমগ্রাম ছাড়াও রাজ‍্যের বিভিন্ন প্রান্তে তাঁদের বিরিয়ানির দোকান রয়েছে। ২০২২ সালের ১৬মে টিটাগড় ওয়্যারলেস মোড়ে ওই ব‍্যবসায়ীর বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বছর দুই আগের সেই ঘটনায় আহত হয়েছিলেন দোকানের এক কর্মী ও ক্রেতা। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল সেই ঘটনার দৃশ্য। বছর দুয়েক পর সেই ব‍্যবসায়ীর কাছেই তোলা চেয়ে হুমকি ফোন আসায় তোলপাড় ব‍্যারাকপুর ।


```