মহারাষ্ট্রের সাতারা শহরে এক রোমহর্ষক ঘটনা ঘটে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় ছুরি ঠেকিয়ে হুমকি যুবকের।

দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় ছুরি ঠেকিয়ে হুমকি যুবকের
শেষ আপডেট: 22 July 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে মহারাষ্ট্রের সাতারা শহরে এক রোমহর্ষক ঘটনা ঘটে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় ছুরি ঠেকিয়ে হুমকি যুবকের। প্রেমে প্রত্যাখ্যানই ছিল এই হামলার মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের সাহসী পদক্ষেপ ও পুলিশের দ্রুত উপস্থিতিতে ছাত্রীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাটি ঘটে সাতারা শহরের একটি আবাসিক এলাকায় বিকেল প্রায় ৪টার সময়। দশম শ্রেণির ওই ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল। সেই সময় ১৮ বছর বয়সী আর্যন ওয়াঘমালে নামের এক যুবক হঠাৎ তাকে পথ আটকে ছুরি ঠেকিয়ে জিম্মি করে রাখে। আর্যন সাতারার বাসাপ্পা পেঠ, করঞ্জে এলাকার বাসিন্দা এবং দ্বাদশ শ্রেণির ছাত্র।
Usually, we Indians just watch crimes unfold from a distance without intervening.
That’s why it feels heartening when the opposite happens, like in Satara, where citizens came together to rescue a minor girl held at knifepoint by a stalker.
Hope this brave man is identified and… pic.twitter.com/e3GFyYnwiK— THE SKIN DOCTOR (@theskindoctor13) July 22, 2025
ঘটনাটি জনসমক্ষে ঘটায় দ্রুত এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে শহর পুলিশের গোয়েন্দা শাখার কনস্টেবল সাগর নিকমকে খবর দেন। সঙ্গে আরও এক কনস্টেবল ধীরাজ মোরে ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত যুবককে বোঝানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে কৌশলে একজন কনস্টেবল যুবককে বিভ্রান্ত করে, অপর কনস্টেবল পিছন থেকে তার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে ওই ছাত্রীকে মুক্ত করেন।
এরপর ক্ষুব্ধ জনতা অভিযুক্তের উপর চড়াও হয় এবং তাকে মারধর করতে শুরু করে। পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তকে শাহুপুরি থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রীটির প্রেম প্রস্তাব প্রত্যাখ্যানেই ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটায় আর্যন। পরে দু'জনকেই জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার ইনস্পেক্টর সচিন মেত্রে। এই ঘটনা ফের প্রমাণ করল, নাগরিক সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ একটি জীবন রক্ষায়।