Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'মারাঠি বোঝো না? তাহলে থাপ্পড় খেতে হবে!' মুম্বইয়ে অ-মারাঠিদের প্রকাশ্যে হুমকি রাজ ঠাকরের

মারাঠি ভাষা না বোঝা বহিরাগতদের থাপ্পড় মারার হুঁশিয়ারি দিলেন রাজ ঠাকরে। দোকানদার পেটানোকে সমর্থন ও হিন্দি বাধ্যতামূলক হলে স্কুল বন্ধের হুমকিও দিলেন তিনি।

'মারাঠি বোঝো না? তাহলে থাপ্পড় খেতে হবে!' মুম্বইয়ে অ-মারাঠিদের প্রকাশ্যে হুমকি রাজ ঠাকরের

রাজ ঠাকরে।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 19 July 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: দলীয় সভা চলাকালীন মারাঠি ভাষা না বোঝা ‘বহিরাগতদের’ হুমকি দিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। বললেন, 'ঝামেলা করলে সোজা থাপ্পড়।' দোকানদার পেটানোর ঘটনাকে সমর্থন করে তিনি আরও বলেন, স্কুলে হিন্দি বাধ্যতামূলক হলে স্কুল বন্ধ করে দেওয়া হবে।

শুক্রবার মুম্বইয়ের মিরা-ভায়ান্দরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, 'তোমার কানে ঢুকিয়ে মারাঠি বলা হচ্ছে, তাও যদি বোঝো না, তাহলে সেই কানের নীচে থাপ্পড় পড়বে।'

প্রসঙ্গত, সম্প্রতি মারাঠি না বলার জন্য এমএনএস কর্মীরা এক দোকানদারকে মারধর করে। সেই ঘটনাকে সমর্থন করে রাজ ঠাকরে বলেন, 'যা হয়েছে, তার কারণ ওই ব্যক্তির মনোভাব। পরে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ডাক দিয়েছিল। আমি বলছি, কত দিন দোকান বন্ধ রাখবে? আমরা যদি কেনা বন্ধ করে দিই, তখন কী করবে?'

সভা থেকে বহিরাগতদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরা এখানে এসেছ, চুপচাপ থাকো, কাজ করো। কিন্তু যদি কোনও রকম ঝামেলা করো, তাহলে থাপ্পড় খাবে নিশ্চয়।'

মহারাষ্ট্রের প্রাথমিক স্কুলে হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাজ ঠাকরে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করা হলে, আমরা স্কুলই বন্ধ করে দেব।'

প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার সম্প্রতি দুটি সরকারি আদেশ জারি করেছিল, যাতে প্রাথমিক স্তরে হিন্দি পড়া বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এমএনএস এবং শিবসেনা (উদ্ধব বলের দল)-সহ একাধিক সংগঠনের প্রবল আপত্তির মুখে সরকার সেই আদেশ ফিরিয়ে নিতে বাধ্য হয়।

রাজ ঠাকরে এদিন বলেন, তিনি কোনও ভাষার বিরোধিতা করেন না, তবে জোর করে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট।


```