Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গোলকিপার নাকি দেওয়াল! বসে পড়তেই ঢেকে গেল পুরো গোলপোস্ট, মজার ফুটবল খেলার ভিডিও ভাইরাল

ছোট মাঠে গোলপোস্টের সামনে বসেই নিজের শরীর দিয়ে পুরো গোলবার ঢেকে ফেলল একটি ছেলে। নেটদুনিয়ায় হাসির ঝড়, ভাইরাল মজার ভিডিও।

গোলকিপার নাকি দেওয়াল! বসে পড়তেই ঢেকে গেল পুরো গোলপোস্ট, মজার ফুটবল খেলার ভিডিও ভাইরাল

অবাক গোলকিপার!

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 19 July 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া এমন এক বিস্ময়ের ভাণ্ডার, যেখানে প্রতিদিনই চোখে পড়ে নতুন নতুন মজার ভিডিও, অদ্ভুতুড়ে দৃশ্য কিংবা হাসির রিল। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলির উৎস জানা যায় না, তবে ৩০ সেকেন্ড বা এক মিনিটের ওই ঝলকেই অনেক সময় মন ভাল হয়ে যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে সেরকমই ব্যতিক্রমী এক ‘মিনি ফুটবল’ ম্যাচের ভিডিও। খোলা মাঠে চলছে ‘মিনি ফুটবল’ খেলা। মূল ফুটবলের তুলনায় ছোট মাঠ, ছোট আকারের গোলপোস্টে হচ্ছে এই খেলা। এখানেই উপস্থিত এক 'গোলকিপার' রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। কারণ গোলপোস্টের সামনে বসে থাকা এক গোলকিপার তার শরীর দিয়েই ঢেকে দিয়েছে পুরো গোলবার! এই বিরল দৃশ্য দেখে হাসছে নেটদুনিয়া।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাঁটুর নিচু গোলপোস্টের সামনে বসে রয়েছে এক স্বাস্থ্যবান ছেলে। তার চেহারাই এমন যে, বসে থাকলেই শরীর দিয়ে ঢেকে যায় গোটা গোলপোস্ট। ফলে, বল ঢুকবে কোথা দিয়ে! সেই গোলকিপার একরকম নিজের শরীরকে পরিণত করেছেন ‘প্রাকৃতিক গোলবার’-এ। নেটিজেনদের কথায়, এমন গোলকিপার থাকলে গোল হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না।

দেখুন সেই ভিডিও।

ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, "এমন গোলকিপার এই প্রথম দেখলাম!" কেউ বা বলছেন, "দেয়াল ভেদ করে কেউ গোল দিতে পারবে না!" কারও কথায়, "এটা তো গোলবার নয়, যেন ফোর্ট নক্স!"

অনেকে হাসতে হাসতে লিখেছেন, "গোলকিপার না, গোটা গোলপোস্টটাই উনি!" কেউ আবার প্রশ্ন তুলেছেন, এভাবে কি খেলার নিয়ম ঠিক থাকছে? তবে বেশিরভাগ মানুষই মজার ছলে ভিডিওটি উপভোগ করেছেন।

অনেকেই অনুমান করছেন, ভিডিওটি বাংলাদেশের কোনও একটি জায়গায় তোলা। কমেন্ট ঘেঁটে জানা গিয়েছে, কালীগঞ্জ নামের কোনও এলাকায় এই খেলার আয়োজন হয়েছিল, এবং সেখানকারই কোনও এক ব্যক্তি এই ব্যতিক্রমী গোলরক্ষক। যদিও এই দাবির সত্যতা যাচাই হয়নি।

তবে যে যাই বলুন, নিজের শরীর দিয়েই পুরো গোলপোস্ট ঢেকে ফেলার এই অভিনব ‘ডিফেন্স’-এর কায়দা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মজার ভিডিওর তালিকায় এটি নিঃসন্দেহে জায়গা করে নিয়েছে।


```