Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাগদায় জাল নথি-সহ গ্রেফতার গৃহশিক্ষক, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

ওই বিপুল পরিমাণ ভুয়ো নথি দেখে কপালে ভাঁজ পড়েছে তদন্তকারীদের।

বাগদায় জাল নথি-সহ গ্রেফতার গৃহশিক্ষক, পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 August 2025 09:21

দ্য ওয়াল ব্যুরো: একাধিক জাল নথি রাখার অভিযোগে এক জনকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম নিশিকান্ত সরকার (৫৬)। বাড়ি পাথুরিয়া এলাকায়, পেশায় তিনি গৃহশিক্ষক। বুধবার রাতে অভিযানে নেমে তাঁকে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে জাল জন্ম শংসাপত্র, পঞ্চায়েতের নকল নথি, বিভিন্ন স্কুলের ভুয়ো কাগজপত্র এবং একাধিক নকল রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, বিডিও অফিস ও বিভিন্ন স্কুলের জাল শিলমোহরও পাওয়া গেছে তাঁর কাছে।

বৃহস্পতিবার নিশিকান্তকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এত বিপুল পরিমাণ জাল নথি তিনি কেন নিজের কাছে রেখেছিলেন এবং এগুলি কোথা থেকে সংগ্রহ করেছেন।

দেশ জুড়ে যখন নানারকম ভুয়ো ভোটার, ভুয়ো নথি নিয়ে আলোড়ন শুরু হয়েছে, সেই সময় এরকম এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। ওই বিপুল পরিমাণ নথি দেখে কপালে ভাঁজ পড়েছে তদন্তকারীদের।

বাগদার এসডিপিও শান্তনু ঝাঁ বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই গৃহশিক্ষকের বাড়িতে হানা দিই। সেখান থেকে একাধিক ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। নথিগুলি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার হওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”


```