Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুয়াশার দাপটের পাশাপাশি তাপমাত্রাও বাড়ছে! তাহলে কি শীতকে 'আলবিদা' জানানোর সময় এসে গেল

আবহাওয়াবিদদের মতে, আগামী চারদিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই উষ্ণতার প্রভাব পড়বে। অর্থাৎ সপ্তাহান্ত থেকে শীতের দাপট অনেকটাই কমে যাবে।

কুয়াশার দাপটের পাশাপাশি তাপমাত্রাও বাড়ছে! তাহলে কি শীতকে 'আলবিদা' জানানোর সময় এসে গেল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 January 2026 09:45

দ্য ওয়াল ব্যুরো: স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ (West Bengal Winter Update) নেই। মকর সংক্রান্তির পর মাঘের শুরুতে সকাল-সন্ধেয় হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ছোঁয়া লাগছে শহরে। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই (West Bengal Weather) ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে মাঘের শুরুতেই শীত বিদায়ের ইঙ্গিত স্পষ্ট (West Bengal Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা খুব একটা বদলাবে না। স্বাভাবিকের তুলনায় পারদ কিছুটা নীচেই থাকবে। তাই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মাঘের শুরুটা তুলনামূলক ঠান্ডা থাকলেও, তা দীর্ঘস্থায়ী হবে না।

আবহাওয়াবিদদের মতে, আগামী চারদিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা (Kolkata Winter Update) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই উষ্ণতার প্রভাব পড়বে। অর্থাৎ সপ্তাহান্ত থেকে শীতের দাপট অনেকটাই কমে যাবে।

শীতের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলা কুয়াশার (Fog) দাপট থাকবে। দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তাঘাটে চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে। যদিও সূর্য ওঠার পর কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

এও ইঙ্গিত মিলেছে যে, শনি ও রবিবার নাগাদ কুয়াশার প্রভাব আরও বাড়তে পারে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া - কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

অন্যদিকে উত্তরবঙ্গে শীত এখনও বেশ দাপুটে। পাহাড় ও সমতল - দুই এলাকাতেই তাপমাত্রা কম রয়েছে। দার্জিলিংয়ে গত কয়েক দিন ধরে পারদ ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আগামী দিনে তা আরও কয়েক ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ - এই সব জেলাতেও সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সমতলের জেলাগুলিতে রাতের পারদ ৮ থেকে ১১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। আপাতত উত্তর বা দক্ষিণ—কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

সব মিলিয়ে, পৌষের শেষে খানিকটা ঠান্ডার পর মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের বিদায়ের সুর স্পষ্ট। তবে কুয়াশার দাপট এখনও কয়েক দিন ভোগাতে পারে রাজ্যবাসীকে।


```