Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আনলক করলে আরও দ্রুত আসবে করোনার তৃতীয় ওয়েভ, আশঙ্কা দিল্লি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো : গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন করা হয়। কোভিড সংক্রমণ কমে আসায় গত কয়েক সপ্তাহে কড়াকড়ি অনেকাংশে শিথিল করা হয়েছে। তা নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতির বক্তব্য, কোভিড বিধি ভাঙলে তৃতীয় ওয়েভ আসবে আরও দ্রুত

আনলক করলে আরও দ্রুত আসবে করোনার তৃতীয় ওয়েভ, আশঙ্কা দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 18 June 2021 08:36

দ্য ওয়াল ব্যুরো : গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন করা হয়। কোভিড সংক্রমণ কমে আসায় গত কয়েক সপ্তাহে কড়াকড়ি অনেকাংশে শিথিল করা হয়েছে। তা নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতির বক্তব্য, কোভিড বিধি ভাঙলে তৃতীয় ওয়েভ আসবে আরও দ্রুত। কোভিড সংক্রমণ নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। যারা কোভিড বিধি ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। দোকানদারদের কোভিড বিধি সম্পর্কে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। মাত্র একমাস আগেই রাজধানীতে করোনার সংক্রমণ উঠেছিল তুঙ্গে। কিন্তু কড়াকড়ি শিথিল করার ফলে এর মধ্যেই শহরের বাজারগুলিতে দেখা যাচ্ছে ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকে। বহু লোক মাস্কও পরেননি। গত সোমবার থেকে শহরের দোকান ও মলগুলি খুলে দেওয়া হয়েছে। সাপ্তাহিক বাজারগুলিও খুলে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে মাত্র ৫০ শতাংশ ব্যবসায়ীকে দোকান খুলতে দেওয়া হচ্ছে। চিকিৎসক ও রোগ বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে যেভাবে প্রায় সবই খুলে দেওয়া হয়েছে, তাতে সংক্রমণ ফের বাড়তে পারে। জুনের শুরুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, করোনার থার্ড ওয়েভের মোকাবিলার জন্য টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। আইসিইউ বেডের সংখ্যা ও ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। আপাতত সারা দেশেই স্তিমিত হচ্ছে কোভিডের দ্বিতীয় ওয়েভ। কমছে সক্রিয় রোগীর সংখ্যা। অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দৈনিক মৃত্যুর হারও। স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। এই মুহূর্তে গোটা দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ থেকে নেমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। বিগত ৭৩ দিনে যা সর্বনিম্ন। এর পাশাপাশি গত একদিনে কোভিড থেকে সেরে উঠেছেন ৮৮ হাজার ৯৭৭ জন। দেশজুড়ে সুস্থতার হার আপাতত ৯৬ শতাংশেরও বেশি। যা রীতিমতো স্বস্তিদায়ক। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন করোনা রোগীর মধ্যে সেরে উঠেছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের। পাশাপাশি এখনও পর্যন্ত দেশের ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জন নাগরিকের ভ্যাকসিনেশন হয়েছে বলে কেন্দ্রের তরফে খবর।

```