Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয় কেন? সাধুদের নিরাপত্তা চেয়ে আদালতে হিন্দু পরিষদ

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। দ্রুত মামলার শুনানির আর্জিও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয় কেন? সাধুদের নিরাপত্তা চেয়ে আদালতে হিন্দু পরিষদ

কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 22 May 2024 13:53

দ্য ওয়াল ব্যুরো: সাধু-সন্ন্যাসীদের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন জানিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। দ্রুত মামলার শুনানির আর্জিও জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় কনভেনার অমিয় সরকারের অভিযোগ,  ভারত সেবাশ্রমে মহারাজদের ও সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের জেরে বিভিন্ন জায়গায় সাধু-সন্ন্যাসীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এর ফলে বাংলার সাধু সন্ন্যাসীরা বিপন্ন। তাঁর প্রশ্ন, "এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয় কেন?"

প্রসঙ্গত, সম্প্রতি আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে একাংশ সাধু-সন্ন্যাসীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের কার্তিক মহারাজের নামোল্লেখ করে মমতাও এও বলেছিলেন, "কিছু সাধু সন্ন্যাসী পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন।"

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য ঘিরে তীব্র শোরগোল হয়। পরের দিন বিষ্ণুপুরের সভা থেকে মমতা অবশ্য বলেন, "ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনকে আমি শ্রদ্ধা করি। আমি নির্দিষ্ট করে কার্তিক মহারাজের কথা বলেছি।"


```