Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহ ও মুখ্য নির্বাচনী কমিশনারের বিরুদ্ধে এফআইআর নয় কেন? পানিহাটি কাণ্ডে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কমিশন-বিজেপির বিরুদ্ধে বড় ষড়যন্ত্রর অভিযোগ এনেছেন।  প্রশ্ন তুলেছেন, নির্বাচনের অন্তত সাত মাস আগে এসআইআরের নামে কমিশনকে দিয়ে বিজেপি রাজ্যের প্রশাসনকে কব্জা করতে চাইছে। 

অমিত শাহ ও মুখ্য নির্বাচনী কমিশনারের বিরুদ্ধে এফআইআর নয় কেন? পানিহাটি কাণ্ডে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 October 2025 23:11

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআরের (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই উত্তাল উত্তর ২৪ পরগনার পানিহাটি (Panihati case)। এনআরসির (NRC) আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি, দাবি পরিবারের। মৃত প্রণদীপ কর (৫৭)-এর দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পাশে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট, যাতে স্পষ্ট লেখা, “আমার মৃত্যু এনআরসির জন্য।”

এই ঘটনার পরই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর তীব্র প্রশ্ন , “প্রণদীপ করের মৃত্যুর দায় তো অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের। তাহলে ওদের নামে এফআইআর দায়ের হবে না কেন?” খানিক থেমে যোগ করেছেন, "আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? আসলে এদের তৈরি আতঙ্কে মানুষ মারা গেলেও এদের কিছু যায় আসে না।"

এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান। পাশাপাশি কড়া আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, “এমন মৃত্যু ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি গভীর আঘাত। বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, মিথ্যা প্রচার করেছে এবং নিরাপত্তাহীনতাকে হাতিয়ার করে ভোট আদায় করেছে। এই মৃত্যু সেই বিভাজনমূলক রাজনীতির ফল।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কমিশন-বিজেপির বিরুদ্ধে বড় ষড়যন্ত্রর অভিযোগ এনেছেন।  প্রশ্ন তুলেছেন, নির্বাচনের অন্তত সাত মাস আগে এসআইআরের নামে কমিশনকে দিয়ে বিজেপি রাজ্যের প্রশাসনকে কব্জা করতে চাইছে। 

“এটা ঘুরপথে প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার খেলা। তারপর কিছু ঘটলে দায় চাপানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে,” বলেন অভিষেক। তাঁর সোজাসাপটা বার্তা—“বাংলায় এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক নাকি ধসে যাবে, যারা এটা ভাবছে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি— বৈধ ভোটারের নাম বাদ পড়লে দিল্লির কমিশন অফিসে লাখো মানুষের বিক্ষোভ হবে। অমিত শাহের পুলিশ থাকলে আটকে দেখাক। ২০২৩-এ ট্রেলার দেখিয়েছিলাম, এবার সিনেমাটা দেখাব।”

একই সঙ্গে দেশের মুখ্য নির্বাচনী কমিশনারের উদ্দেশে অভিষেক বলেন, "আজ নয় কাল কিন্তু সরকার পাল্টাবে জ্ঞ্যানেশবাবু, তখন দেশ ছেড়ে পালাবেন না। যেখানে যাবেন খুঁজে নিয়ে আসব।"


```