Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যা! কেন্দ্রকে কড়া বার্তা মমতার, 'নিষ্ঠুর খেলা বন্ধ করুন'

 “এমন মৃত্যু ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি গভীর আঘাত। বছরের পর বছর ধরে বিজেপি সাধারণ মানুষকে এনআরসির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, মিথ্যা প্রচার করেছে এবং নিরাপত্তাহীনতা হাতিয়ার করে ভোট আদায় করেছে। এই মৃত্যু সরাসরি সেই বিভাজনমূলক রাজনীতির ফল।”

এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যা! কেন্দ্রকে কড়া বার্তা মমতার, 'নিষ্ঠুর খেলা বন্ধ করুন'

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 October 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআরের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আর এদিনই এনআরসির আতঙ্কে উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজ্যোতি নগরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম প্রণদীপ কর (৫৭)। মৃতদেহর পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যাতে লেখা- 'আমার মৃত্যু এনআরসির জন্য।'

এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “এমন মৃত্যু ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি গভীর আঘাত। বছরের পর বছর ধরে বিজেপি সাধারণ মানুষকে এনআরসির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, মিথ্যা প্রচার করেছে এবং নিরাপত্তাহীনতা হাতিয়ার করে ভোট আদায় করেছে। এই মৃত্যু সরাসরি সেই বিভাজনমূলক রাজনীতির ফল।”

সোশ্যাল পোস্টে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদের পাঠ দিচ্ছে, তারা সাধারণ ভারতীয়দের এমন হতাশায় ফেলে দিয়েছে যে মানুষ নিজের দেশে ‘বহিরাগত’ হিসেবে গণ্য হওয়ার ভয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, এই নিষ্ঠুর খেলা এখনই বন্ধ করুন।”

 

একই সঙ্গে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, “বাংলা কখনো এনআরসি মেনে নেবে না। কেউ আমাদের মানুষের মর্যাদা বা অধিকার কেড়ে নিতে পারবে না। আমাদের মাটি, মা, মানুষ – এগুলোই আমাদের। যারা ঘৃণার রাজনীতি করে, তাদের কাছে এই বার্তা স্পষ্ট: বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে, বাংলা জয়ী হবে।”

প্রসঙ্গত, বিহারে এসআইআরের ফলে বহু মানুষের নাম বাদ গেছে। মঙ্গলবার থেকে এরাজ্যেও শুরু হয়েছে এই প্রক্রিয়া। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। এরই মধ্যে পানিহাটির আত্মহত্যার ঘটনা এবং মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।


```