Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দোষী নাসিরের বিরুদ্ধে ফের নৈশ ক্লাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ

 অভিযুক্ত নাসিরের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর এক সঙ্গী জুনায়েদ খানেরও। রবিবার রাতে বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলের নৈশ ক্লাবে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দোষী নাসিরের বিরুদ্ধে ফের নৈশ ক্লাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 October 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া নাসির খানের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত নাসিরের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর এক সঙ্গী জুনায়েদ খানেরও। রবিবার রাতে বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলের নৈশ ক্লাবে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, তিলজলার বাসিন্দা ওই যুবতী স্বামীর সঙ্গে ওই হোটেলের ক্লাবে গিয়েছিলেন। অভিযোগ, নাসির ও জুনায়েদ সেখানে তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন এবং অশোভন আচরণ করেন। ঘটনার পরই বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।অভিযোগে যুবতী জানিয়েছেন, অভিযুক্ত নাসিরই সেই ব্যক্তি যিনি ২০১২ সালের কুখ্যাত পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্তরা মদ্যপ ছিলেন কি না, কিংবা তাঁদের সঙ্গে ওই মহিলা পূর্বপরিচিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নাসির ও জুনায়েদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) ও ৭৪ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাঁদের নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

বাইপাসের ধারে নাইট ক্লাবে শ্লীলতাহানি

২০১২ সালে পার্ক স্ট্রিটে চলন্ত গাড়িতে তরুণী সুজেট জর্দার-কে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। ওই মামলায় নাসির-সহ পাঁচ জন দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০১৫ সালে রায় ঘোষণা হয়, পরে একে একে মুক্তি পান অভিযুক্তরা। নাসিরও দুই বছর আগে জেল থেকে বের হন।কিন্তু জেল থেকে বেরিয়েও বদলায়নি তাঁর নামের সঙ্গে যুক্ত বিতর্ক। ফের একবার একই ধরনের অভিযোগে শিরোনামে এলেন পার্ক স্ট্রিট-কাণ্ডের সেই নাসির খান।


```