Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মেয়েটির সম্মতিতেই...' এই যুক্তিতে যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ করল এই হাইকোর্ট

অভিযোগ অনুযায়ী, ডেটিং অ্যাপে আলাপের পর ওই তরুণী ও অভিযুক্তের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়। ইনস্টাগ্রামে প্রায় এক বছর ধরে তাঁদের নিয়মিত কথা হত।

'মেয়েটির সম্মতিতেই...' এই যুক্তিতে যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ করল এই হাইকোর্ট

গ্রাফিক্স - দ্য ওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 October 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: ডেটিং অ্যাপে (Dating App) আলাপ হওয়া এক তরুণীকে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। কিন্তু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এফআইআর বাতিল করে দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka Court)। এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, দুই প্রাপ্তবয়স্কের পারস্পরিক সম্মতিতে গড়ে উঠেছিল এই সম্পর্ক। পরবর্তীতে তা ভেঙে গেলেও তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় না।

২৩ বছরের ওই অভিযুক্ত যুবকের দাখিল করা আবেদন মঞ্জুর করে কর্নাটক হাইকোর্টের বিচারপতি এম নাগপ্রসন্ন বলেন, “পারস্পরিক ইচ্ছায় গড়ে ওঠা সম্পর্ক, তা হতাশার মধ্যে দিয়ে শেষ হলেও, অপরাধ হিসেবে গণ্য করা যায় না। যদি না সেটি ব্যতিক্রমী ঘটনা হয়।”

অভিযোগ অনুযায়ী, ডেটিং অ্যাপে আলাপের পর ওই তরুণী ও অভিযুক্তের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়। ইনস্টাগ্রামে প্রায় এক বছর ধরে তাঁদের নিয়মিত কথা হত। গত ১১ অগস্ট, ২০২৪-এ দু’জনের সাক্ষাৎ হয়। একসঙ্গে খাবার খাওয়ার পর তাঁরা একটি হোটেলে যান, যেখানে তাঁদের শারীরিক সম্পর্ক হয়। পরদিন অভিযুক্ত তরুণীকে বাড়ি পৌঁছে দেয়।

এরপরের দিন তরুণী হাসপাতালে চিকিৎসা (Treatment) করান এবং সেখানে তাঁকে জানানো হয় যে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬৪ ধারায় (ধর্ষণ)। অভিযুক্তকে গ্রেফতারও (Arrest) করা হয়।

তবে অভিযুক্ত আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, তাঁদের মধ্যে যা কিছু ঘটেছে, তা সম্পূর্ণ পারস্পরিক সম্মতিতেই। ফটো, ভিডিও ও চ্যাট মেসেজ তার প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, তদন্তকারী আধিকারিক ইচ্ছাকৃতভাবে ওই তথ্য চার্জশিটে অন্তর্ভুক্ত করেননি। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, সম্মতির প্রশ্নটি বিচারপর্বেই স্পষ্ট হবে, এখনই মামলা খারিজ করা যায় না।

সব নথি, অভিযোগ ও চ্যাট রেকর্ড পর্যালোচনা করে বিচারপতি নাগপ্রসন্ন মন্তব্য করেন, “তাঁদের মধ্যে বিনিময় হওয়া বার্তাগুলি যদিও শালীন নয়, তবু তা স্পষ্ট করে যে ঘটনাগুলি সম্মতিক্রমেই ঘটেছিল।” এই পরিপ্রেক্ষিতে বিচারপতির পর্যবেক্ষণ, “এই মামলাটি বিচারপর্যায়ে যেতে দিলে তা শুধু বিচারব্যবস্থার অপব্যবহারই হবে না, ন্যায়বিচারের পরিপন্থীও হবে।”

ফলত, আদালত অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের নির্দেশ দেয়।


```