Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পুজোয় যাচ্ছেন শুভেন্দু, পাহারায় রাজ্য পুলিশ! কোর্টের নির্দেশে ফের চর্চায় ‘বাংলার নিরাপত্তা’

আদালতের রায় অনুযায়ী, রাজ্য প্রশাসনকে শুভেন্দুর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

পুজোয় যাচ্ছেন শুভেন্দু, পাহারায় রাজ্য পুলিশ! কোর্টের নির্দেশে ফের চর্চায় ‘বাংলার নিরাপত্তা’

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 October 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: জগদ্ধাত্রী (Jagaddhatri Puja) পুজোয় যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু তার আগে আদালতের অনুমতি লাগল!

ডায়মন্ড হারবারের মন্দিরতলা ও আমতলায় পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতার। সেই সফর ঘিরেই সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শুভেন্দু।

বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, বিরোধী দলনেতার সফরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা (Security) নিশ্চিত করতে হবে। অর্থাৎ আদালতের রায় অনুযায়ী, রাজ্য প্রশাসনকে শুভেন্দুর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

রায় প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য। বিজেপির কলকাতা নেতা তমোঘ্ন ঘোষের কটাক্ষ, “বাংলায় যে আইনের শাসন নেই, আদালতের এই নির্দেশই তার প্রমাণ। মুখে বলে ধর্ম যার যার, উৎসব সবার—কিন্তু বাস্তবে গুন্ডারাজ চলছে। এখন পুজোয় যেতে গেলেও আদালতের দ্বারস্থ হতে হচ্ছে বিরোধী দলনেতাকে!”

তিনি আরও বলেন, “তৃণমূল পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছে। বাংলায় এখন গুন্ডা-মস্তানের রাজত্ব। এমনকি মা কালীও এদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না।”

যদিও শাসকদল তৃণমূল এই নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, “উনি তো কথায় কথায় কোর্টে যান। তবে ঘটনাটা ঠিক কী, তা না জেনে মন্তব্য করা ঠিক হবে না।”

তবে বিরোধী দলনেতাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যেতে আদালতের শরণাপন্ন হতে হওয়া—এই ঘটনাই জনমানসে আলোড়ন ফেলেছে। তার ওপর এলাকাটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা হওয়ায় তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। 

তমোঘ্নর কথায়, "সিপিএম আমলে সন্ত্রাসের জন্য বিখ্যাত ছিল কেশপুর-গড়বেতা লাইন, এই আমলে ডায়মন্ড হারবার মডেল!" যদিও শাসকদলের বক্তব্য, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট, তাই হাওয়া গরম করতে  প্রচারে টিকে থাকার অপচেষ্টা করছে বিজেপি। তবে অভিযোগ, পাল্টা অভিযোগ যাই থাক না কেন, দুর্গাপুজো-পরবর্তী রাজনীতিতে এবার জগদ্ধাত্রী পুজোও ঢুকে পড়ল আদালতের রায়নামায়!


```