Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এফআইআরের পরিবর্তে জেনারেল ডায়েরি কেন? পূর্ব মেদিনীপুরের পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, তা জানতে চেয়ে পূর্ব মেদিনীপুরের এসপির তত্ত্বাবধানে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত।

এফআইআরের পরিবর্তে জেনারেল ডায়েরি কেন? পূর্ব মেদিনীপুরের পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 January 2025 14:26


দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের বোর্ড গঠনের মিটিংয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।

'এফআইআরের পরিবর্তে পুলিশ কেন জেনারেল ডায়েরি করেছিল?' সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি  জয় সেনগুপ্ত। পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, তা জানতে চেয়ে পূর্ব মেদিনীপুরের এসপির তত্ত্বাবধানে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত।


বিজেপি নেতা গৌরহরি মণ্ডলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েত সদস্য  সংখ্যা বেশি থাকলেও বোর্ড গঠন করতে বাধা দিয়েছিল তৃণমূল। এনিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ।

গৌরহরির অভিযোগ, পুলিশের কাছে গেলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এফআইআরের পরিবর্তে নাম কা ওয়াস্তে জেনারেল ডায়েরি করে তদন্ত সেরেছিল পুলিশ।

এ ব্যাপারে আগেই পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। আদালত সূত্রের খবর, এদিন জেলা পুলিশের ডিএসপির তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে সন্তুষ্ট হয়নি আদালত। এরপরই এসপির তত্ত্বাবধানে পুনরায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ৫ ফেব্রুয়ারি  মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। ওই দিন এ ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে জেলার পুলিশ সুপারকে।


```