Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

নিয়োগ দুর্নীতি মামলা থেকে এজি কেন সরে দাঁড়ালেন? জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বুধবার আচমকায় নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যা নিয়ে কোর্ট চত্বরে রীতিমতো শোরগোল পড়ে যায়।

নিয়োগ দুর্নীতি মামলা থেকে এজি কেন সরে দাঁড়ালেন? জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 10 January 2024 22:17

দ্য ওয়াল ব্যুরো: বুধবার আচমকায় নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যা নিয়ে কোর্ট চত্বরে রীতিমতো শোরগোল পড়ে যায়। পরে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত বিষয়ে নিজের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন কিশোরবাবু।

পরে এব্যাপারে এজি-র অবস্থানের প্রশংসা শোনা গেল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। বুধবার সন্ধেয় সিমলা ব্যায়াম সমিতিতে বিবেকানন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলকে চিনি। উনি আমার ছোটবেলার বন্ধু। আমরা হাইকোর্টে দীর্ঘদিন একসঙ্গে প্র্যাকটিসও করছি। তিনি নৈতিক অবস্থান নিয়েছেন। তাই ওই মামলা থেকে সরে দাড়িয়েছেন।"

ঘটনার সূত্রপাত, নিয়োগ দুর্নীতি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের অ্যডভোকেট জেনারেলেররেলের অনুপস্থিতি নিয়ে এদিন এজলাসে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 

এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অন্য একটি মামলা রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখানে নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রর হয়ে সওয়াল করছেন এজি। 

বিচারপতি সিনহার এজলাসে হাজির হয়ে ওই প্রসঙ্গেই এজি জানান, ""যেহেতু আমি সুজয়কৃষ্ণর হয়ে অন্য মামলায় সওয়াল করেছি, তাই এই মামলায় আমি থাকতে চাইছি না।"

আইনজীবী মহলের বক্তব্য, নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। হাইকোর্টে তাঁর হয়ে সওয়াল করছেন এজি। এক্ষেত্রে নিয়োগ মামলার শুনানিতেও তিনি থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এজির এমন পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছে আইনজীবীদের মধ্যে। এবার তার প্রশংসা শোনা গেল বিচারপতি থুড়ি ছোটবেলার বন্ধুর মুখেও। 


```