Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ভদ্র ভাষায় না বুঝলে সুদর্শন চক্র চালাব', মাদারিহাটের ঘটনাকে 'দাদাগিরি' মানতে নারাজ মনোজ টিগ্গা

ভাইরাল ভিডিও ইস্যুতে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। তিনি বলেন, তৃণমূলের শাসনে সব সরকারি আধিকারিক - বিডিও, জেলাশাসক দলদাসে পরিণত হয়েছে।

'ভদ্র ভাষায় না বুঝলে সুদর্শন চক্র চালাব', মাদারিহাটের ঘটনাকে 'দাদাগিরি' মানতে নারাজ মনোজ টিগ্গা

মনোজ টিগ্গা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 November 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: মাদারিহাটের (Madarihat) বিডিও-র সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (Manoj Tigga)। সেই ভিডিও এখন ভাইরাল। তা দেখে সকলের মনেই এক প্রশ্ন - কেন এমন পরিস্থিতি তৈরি হল। প্রাথমিকভাবে জানা গেছে, ত্রাণ বিতরণ ইস্যুতে বিডিও-র সঙ্গে তর্কে জড়ান তিনি। তবে বিজেপি সাংসদের রাগ শুধু বিডিও-র ওপর নয়, রাজ্যের শাসক দল তৃণমূলের ওপরই।

ভাইরাল ভিডিও ইস্যুতে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। তিনি বলেন, ''তৃণমূলের শাসনে সব সরকারি আধিকারিক - বিডিও, জেলাশাসক দলদাসে পরিণত হয়েছে। সবসময়ে তৃণমূলের হয়ে কাজ করে। বিরোধী দলের কোনও জনপ্রতিনিধিকে তারা ন্যূনতম সম্মান দেন না। ত্রাণ দেওয়ার হলেও কোনও জনপ্রতিনিধি নয়, তৃণমূল নেতাদের সঙ্গে মিলে বিডিও-রা ত্রাণ বিলি করছে। কিন্তু বিজেপি করেন বলে যারা পরিচিত তারা ত্রাণ পান না।'' মনোজের কথায়, কিছু জিনিস সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায়। তখন আর অন্য কিছু করার থাকে না।

এ ক্ষেত্রে 'সুদর্শন চক্রের' কথা তোলেন তিনি! মনোজের হুঙ্কার, বিডিও তৃণমূলের সঙ্গে মিলে দুর্নীতি করছেন, সাধারণ মানুষের ক্ষতি করছেন - এগুলি কিছু নয়। আর বিজেপি এর বিরোধিতা করলেই সেটাকে হুমকি বলে দেগে দেওয়া হচ্ছে। কিন্তু কেউ যদি ভদ্র ভাষা না বোঝে তাহলে 'সুদর্শন চক্র' চালাতেই হবে। বিডিও যে দাদাগিরি করার অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে সেটাকে নস্যাৎ করে মনোজ বলেন - আট বছর বিধানসভায় ছিলেন। এমন আচরণ কোনও দিন করিনি।

ভিডিওয় দেখা যাচ্ছে, ত্রাণ বণ্টন নিয়ে মতবিরোধ থেকে শুরু হয় বিবাদ, যা মুহূর্তে রূপ নেয় হম্বিতম্বি, তর্ক, শাসানিতে। সাংসদের এই ‘দাদাগিরি’ ঘিরে নানামহলে সমালোচনার ঝড় উঠেছে। প্রশাসনিক দফতরের মধ্যেই সাংসদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় প্রশাসনের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি, তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কিন্তু মনোজের সাফ কথা, বিরোধী দলের জনপ্রতিনিধিদের জন্য বসার জায়গা পর্যন্ত থাকে না, কোনও ব্যবস্থা করা হয় না। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা দেওয়া হয় না অনেককে কারণ তারা বিজেপি করেন। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

বিজেপি সাংসদের অভিযোগ, ব্লক অফিসকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হয়েছে। অফিসে ঢুকলে দেখা যায় বিডিও-রা শাসক দলের নেতাদের সঙ্গে আড্ডা মারছেন। বিডিও-র চেয়ারের পাশেই চেয়ার পেতে বসেন তারা। এদিকে মানুষের প্রাপ্য অধিকারকে বঞ্চিত করা হয়। ত্রাণ সহ বাকি সুযোগ-সুবিধা কেউই কিছু পান না, তৃণমূলের নেতারাই সব নিয়ে নেন।

এই প্রসঙ্গে বড় হুঁশিয়ারিও দিয়েছেন মনোজ টিগ্গা। বলেছেন, এর পরও যদি বিডিও না শোধরান, তাহলে পরবর্তী সময়ে 'ট্রিটমেন্ট' দেওয়া হবে। কিন্তু কী 'ট্রিটমেন্ট'? সাংসদের স্পষ্ট কথা, তাঁরা জনপ্রতিনিধি, জানেন কাকে কীভাবে সম্মান দিতে হয়। কিন্তু যদি কেউ অভদ্রতা করেন, তাহলে অবশ্যভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে, যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হবে। 


```