Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঢালিউডের পরীমণি নিজেই যেন এক চিত্রনাট্য! বহু প্রেম, উদ্দাম জীবন আবার সমাজসেবীও

দ্য ওয়াল ব্যুরো: পরীমণির ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পড়শি দেশ। ২৮ বছর বয়সি অভিনেত্রী পরীমণি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, ঢাকার এক ক্লাবে তাঁকে ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন সে দেশের শিল্পপতি নাসির ইউ মাহ

ঢালিউডের পরীমণি নিজেই যেন এক চিত্রনাট্য! বহু প্রেম, উদ্দাম জীবন আবার সমাজসেবীও

শেষ আপডেট: 15 June 2021 10:19

দ্য ওয়াল ব্যুরো: পরীমণির ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পড়শি দেশ। ২৮ বছর বয়সি অভিনেত্রী পরীমণি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, ঢাকার এক ক্লাবে তাঁকে ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন সে দেশের শিল্পপতি নাসির ইউ মাহমুদ। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করেছে রিয়েল এস্টেট ব্যবসায়ী তথা ঢাকা বোট ক্লাবের বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক ওই শিল্পপতিকে। কিন্তু এ তো গেল অভিযোগ ও আইনের দিকটি। এর বাইরেও সামাজিক ভাবে বিশাল প্রভাব ফেলেছে এই ঘটনা। পরীমণির অভিযোগকে কেন্দ্র করে কার্যত আড়াআড়ি দু’ভাগ সোশ্যাল মিডিয়াও। বেশির ভাগ মানুষ যেমন পরীমণির জন্য বিচারের দাবি তুলেছেন, তেমনই সংরক্ষণশীল দেশবাসীর একাংশ আবার পাল্টা আঙুল তুলেছেন পরীমণির পেশা ও চরিত্রের দিকেও।

যে কোনও জনপ্রিয় অভিনেত্রীর জীবনই সাধারণ মানুষের কৌতূহলের বিষয় হয়ে থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বরাবরই পেজ-থ্রি চর্চার শিখরে তিনি। তার উপরে ফেসবুকে এক কোটিরও বেশি ফলোয়ার তাঁর। পরীমণিও বড়ই খোলামেলা সোশ্যাল মিডিয়ার প্রাঙ্গণে। এই হাসছে তো এই কাঁদছেন। মন চাইলে নাচ করছেন, আকাশে মেঘ ঘনালে গান ধরছেন। লাইক-শেয়ারের অন্ত নেই তাঁর পোস্টের, আবার অন্ত নেই তাঁকে নিয়ে হাজার কথারও। এই ঘটনার আগে পর্যন্ত এ দেশের অনেকেই জানতেন না পরীমণির নাম। এদেশে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেমন বলিউড এবং টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিকে টলিউড বলা হয়, তেমনই ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির নাম ঢালিউড। সেই ঢালিউডেরই জনপ্রিয় অভিনেত্রী এই পরীমণি।

অভিনেত্রী পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ১৯৯২ সালে নড়াইলে জন্ম তাঁর। মাত্র আড়াই বছর বয়সেই মাকে হারান। এরপর চলে যান ফিরোজপুরে, দাদু শামসুল হক গাজীর কাছে। পড়াশোনা সেখানেই। এর পরে ২০১১ সালে তিনি ঢাকায় আসেন, নাচ শিখতে ভর্তি হন বুলবুল ললিতকলা অ্যাকাডেমিতে। তখন থেকেই শুরু টুকটাক মডেলিং, নাচের অনুষ্ঠান। এইভাবেই ধীরে ধীরে তাঁর পা রাখা বিনোদনের জগতে। কয়েকটি সিরিয়ালে ছোট ভূমিকায় অভিনয়ের পরে তাঁর প্রথম অভিনীত নাটক ছিল ‘সেকেন্ড ইনিংস’। সেখানেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এর পরে ছবির অফার পেতে শুরু করেন ঢালিউড থেকে। ২০১৫ সালে মুক্তি পায় পরীমণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। ২০১৮ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে তাঁর অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়। এর পরে ‘রানা প্লাজা’ ছবিতে নায়িকা হিসেবে দারুণ নাম করেন তিনি। পান পুরস্কারও।

পরীমনি। ছবি: সংগৃহীত

তবে এই সব খ্যাতি যত বাড়তে থাকে, যত চড়তে থাকে কেরিয়ার গ্রাফ, ততই আলোচনা ও চর্চা বাড়তে থাকে তাঁকে নিয়ে। এক সময়ে গুজব রটে, ঢাকায় আসার আগেই নাকি তাঁর বিয়ে হয়েছিল। এ নিয়ে অবশ্য বিশেষ বিচলিত হতে দেখা যায়নি পরীমণিকে। পরে ২০১৮ সালে এক সাংবাদিকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের এনগেজমেন্টও হয়। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এর পরে ২০২০ সালে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করে হইচই ফেলে দেন পরীমণি। সেই বিয়েও ভেঙে যায়। এসব যাই হোক না কেন, পাশাপাশি পরীমণি দর্শকদের সুখ্যাতিও আদায় করে নিয়েছেন, নানা সমাজসেবামূলক কাজ করে। ২০১৬ সাল থেকে ঢালিউড ইন্ডাস্ট্রির অল্প আয়ের শিল্পীদের জন্য ইদ উৎসবে কোরবানির আয়োজন করে সকলের মন জয় করে নেন তিনি। গত বছরও পাঁচটি গরু কোরবানি করে, নিজের হাতে সে মাংস বিলি করেন তিনি। বহু বিপদগ্রস্ত মানুষকে অর্থসাহায্যও করেছেন পরীমণি।

ঈদের দিন এফডিসিতে কোরবানির মাংস বিতরণ করেছেন পরীমনি। ছবি: সংগৃহীত

শুধু তাই নয়, গত বছরের ডিসেম্বর মাসে এশিয়ার ১০০ জন ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করেছিল ফোর্বস ম্যাগাজিন। সেখানেও দেশবিদেশের বাঘা বাঘা তারকাদের সঙ্গে জায়গা করে নেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতদের  পাশেই ছিল তাঁর নামও। সাম্প্রতিক ঘটনার পরে প্রধানমন্ত্রী হাসিনাকে মা বলে উল্লেখ করে পরীমণি ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি আইনের কাছে ন্যয়বিচার পাননি। তিনি লেখেন, “কোথায় ন্যায়বিচার চাইব? গত চারদিনে তো পেলাম না। প্রত্যেকে বিস্তারিত সব শোনে, কিন্তু পরে আর কিছুই করে না। আমি একটা মেয়ে, অভিনেতা, কিন্তু তার আগেও একটা মানুষ। চুপ করে থাকতে পারব না!”

Attempt To Rape, Murder Pori Moni': Nasir, 4 others arrested | The Daily Star

এর পরেই নড়ে বসে প্রশাসন, অবশেষে গ্রেফতার হয় অভিযুক্তরা।

```