Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কলকাতা মেট্রোর কোন রুট গ্রিন, কোনটা ইয়েলো বা অরেঞ্জ? রং ধরে জানুন কোন লাইন কোথায় যাবে

 এখনও অনেকেই জানেন না, কোন রঙয়ের মেট্রোর রুট কোনটা, তাই এবার থেকে রাস্তায় বেরিয়ে 'কনফিউজড' না হয়ে জেনে নিন ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনের কোনটি কোনদিকে যাচ্ছে (Kolkata Metro)।

কলকাতা মেট্রোর কোন রুট গ্রিন, কোনটা ইয়েলো বা অরেঞ্জ? রং ধরে জানুন কোন লাইন কোথায় যাবে

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আকাশ-পাতালজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন মেট্রোর 'জাল'। রাজধানী দিল্লির মতো এবার মহানগরও ঘিরে ফেলছে ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও পার্পল রঙের একাধিক রুট। প্রতিটি লাইন ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হলে শহরের ভেতরে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। তবে এখনও অনেকেই জানেন না, কোন রঙয়ের মেট্রোর রুট কোনটা, তাই এবার থেকে রাস্তায় বেরিয়ে 'কনফিউজড' না হয়ে জেনে নিন ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনের কোনটি কোনদিকে যাচ্ছে (Kolkata Metro)।

শহরের প্রথম ও সবচেয়ে ব্যস্ত ব্লু লাইন (Kolkata Metro Blue Line) ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ছুটছে। এছাড়া অরেঞ্জ লাইন (Kolkata Metro Orange Line) সংযুক্ত করছে সায়েন্সসিটি ও বেলেঘাটার মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল এলাকা এবং ভবিষ্যতে এটি পৌঁছবে সল্টলেকের আইটি হাবে। অপরদিকে পার্পল লাইন জোকা থেকে এসপ্ল্যানেডের দিকে এগোচ্ছে, যার সুড়ঙ্গ ইতিমধ্যেই ভিক্টোরিয়ার নীচে খোঁড়া শুরু হয়েছে।

শুক্রবার উদ্বোধন হবে তিনটি নতুন মেট্রো রুটের। একদিকে চালু হচ্ছে ইয়েলো লাইন, যা সরাসরি বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ এয়ারপোর্ট পর্যন্ত এই লাইন চালু হলে শহরের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। আগে এসপ্ল্যানেড থেকে বিমানবন্দর পৌঁছাতে যেখানে অন্তত এক ঘণ্টা লাগত, এখন সময় লাগবে মাত্র ৩০ মিনিট।

অন্যদিকে যুক্ত হচ্ছে গ্রিন লাইনের দুটি অংশ। এতদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করত। এবার হাওড়া ও শিয়ালদহ একসঙ্গে যুক্ত হবে মেট্রোতে। ফলে যে রাস্তা সড়কপথে প্রায় একঘণ্টা সময় নিত, তা মেট্রোয় হবে মাত্র ৯ মিনিটে।

রেলের দাবি, ১৯৮৪ থেকে ২০১৪ পর্যন্ত তিন দশকে কলকাতায় মাত্র ২৭.৯৯ কিমি মেট্রো তৈরি হয়েছিল। কিন্তু গত ১০ বছরে যোগ হয়েছে ৪৫ কিমি, যা আগের ৩০ বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে। প্রথম মেট্রো শহর কলকাতা আবারও দেশের দ্রুততম সম্প্রসারিত নেটওয়ার্কের গর্ব অর্জন করছে।


```