Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় ছাতা, রেইনকোট ছাড়া বেরোনো যাবে না! কী বলল আলিপুর আবহাওয়া দফতর

আসল ধাক্কা আসছে চতুর্থী থেকে। ২৬ সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ। চলবে ২ অক্টোবর দশমী পর্যন্ত। এ বছর বোধন ২৮ সেপ্টেম্বর, আর বিসর্জন ২ অক্টোবর। অর্থাৎ পুরো পুজো ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ।

পুজোয় ছাতা, রেইনকোট ছাড়া বেরোনো যাবে না! কী বলল আলিপুর আবহাওয়া দফতর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 September 2025 08:45

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী থেকে পুজো শুরুর ধারণা বদলেছে আগেই। এখন মহালয়ার আগে থেকেই বহু পুজো উদ্যোক্তারা মণ্ডপ তৈরি করে ফেলেন। শুরু হয়ে যায় প্রতিমা দর্শনও। 

কিন্তু পুজোর (Durga Puja) সময় আবহাওয়ার মতিগতি কেমন থাকবে (Weather Update)? পুজোর দিনগুলোতেও কি বৃষ্টি (Rain)? জনমানসের আশঙ্কা সত্যি করে পুজোর সময় বৃষ্টি নিয়ে বড় আপডেট শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, ইতিমধ্যেই সক্রিয় রয়েছে নিম্নচাপ রেখা। তার জেরে উত্তরবঙ্গর পাশাপাশি দক্ষিণবঙ্গেও ২১ সেপ্টেম্বর মহালয়া থেকে শুরু হবে বৃষ্টি। রবিবার থেকেই মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

২২ সেপ্টেম্বর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঢুকে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টি। ২৩ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪-২৫ সেপ্টেম্বরও হালকা-মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।

কিন্তু আসল ধাক্কা আসছে চতুর্থী থেকে। ২৬ সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ। চলবে ২ অক্টোবর দশমী পর্যন্ত। এ বছর বোধন ২৮ সেপ্টেম্বর, আর বিসর্জন ২ অক্টোবর। অর্থাৎ পুরো পুজো ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ।

কলকাতার ক্ষেত্রেও একই ছবি। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর ৩০ সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্তও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিসের স্পষ্ট বার্তা—“পুজোয় ছাতা, রেইনকোট ছাড়া বেরোনো যাবে না!”


```