Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইন্টারনেট ছাড়াই চলবে গল্পগুজব! নতুন ফিচারে চমকে দিচ্ছে হোয়াটসঅ্যাপ

দ্য ওয়াল ব্যুরো: শুধু ফোনে নয়, ল্যাপটপ কিংবা ডেস্কটপেও চালানো যায় হোয়াটসঅ্যাপ (Whatsapp)। অফিস-কাছারির কাজেকর্মে এই হোয়াটসঅ্যাপ ওয়েব খুবই দরকারি। কিন্তু ইন্টারনেট ছাড়া হোয়াটসঅ্যাপ অচল। ফোনে হোক বা কম্পিউটারে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে ই

ইন্টারনেট ছাড়াই চলবে গল্পগুজব! নতুন ফিচারে চমকে দিচ্ছে হোয়াটসঅ্যাপ

শেষ আপডেট: 6 November 2021 11:08

দ্য ওয়াল ব্যুরো: শুধু ফোনে নয়, ল্যাপটপ কিংবা ডেস্কটপেও চালানো যায় হোয়াটসঅ্যাপ (Whatsapp)। অফিস-কাছারির কাজেকর্মে এই হোয়াটসঅ্যাপ ওয়েব খুবই দরকারি। কিন্তু ইন্টারনেট ছাড়া হোয়াটসঅ্যাপ অচল। ফোনে হোক বা কম্পিউটারে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে ইন্টারনেট লাগবেই। তবে এই নিয়মে এবার আসতে চলেছে বড়সড় বদল। নেট কানেকশন ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব চলবে, জানা যাচ্ছে তেমনটাই। সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট এসেছে। এতেই মোবাইলে নেট কানেকশন না থাকলেও ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের জন্যেই এই আপডেট আনা হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন পরিষেবা পাওয়া যাবে শুধুমাত্র ওয়েবের ক্ষেত্রেই। অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালালেই এটি ব্যবহার করা যাবে। ফোনে নেট না থাকলেও কম্পিউটারে চলবে হোয়াটসঅ্যাপ। এমনকি ফোনটি সুইচ অফ করে দিলেও কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। তবে অবশ্যই ডেস্কটপে ইন্টারনেট থাকতে হবে। হোয়াটসঅ্যাপের এই পরিষেবা পাওয়ার জন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বেটা অপশনে ক্লিক করতে হবে। বেটা ছাড়া এই পরিষেবা মিলবে না। কীভাবে বেটা চালু করতে হবে? পদ্ধতি সহজ। হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরে ডানদিকে যে তিনটি বিন্দু একসঙ্গে থাকে, তাতে ক্লিক করে 'লিঙ্ক এ ডিভাইস' অপশনে ক্লিক করতে হবে, ঠিক যেমনটা করতে হয় হোয়াটসঅ্যাপ ওয়েব চালানোর সময়। সেখানেই বেটা-র অপশন থাকবে, তাতে ক্লিক করলেই মিলবে বেটা পরিষেবা। তবে এই পরিষেবা একটি মাত্র অসুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠিয়ে ফেলার পর যদি তা মুছে দেওয়ার দরকার হয়, তা মেশিন থেকে করা যাবে না। ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলেই তা করতে হবে। ১৪ দিনের বেশি সময় যদি ফোন বন্ধ করা থাকে, নিজে থেকেই মেশিনে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট হয়ে যাবে।

```