Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হোয়াটসঅ্যাপে বিপর্যয়! এক ঘণ্টা ধরে পাঠানো গেল না ছবি, ভিডিও, স্টিকার

দ্য ওয়াল ব্যুরো: ফের বিপত্তি হোয়াটসঅ্যাপে। এবার সমস্যা ছবি, ভিডিও ও স্টিকার পাঠানোয়। রবিবার বিকেল থেকেই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হন। কোনও এক অজ্ঞাত কারণে পাঠানো যাচ্ছে না ছবি, ভিডিও এবং কোনও স্টিকার। এমনকি ডকুম

হোয়াটসঅ্যাপে বিপর্যয়! এক ঘণ্টা ধরে পাঠানো গেল না ছবি, ভিডিও, স্টিকার

শেষ আপডেট: 19 January 2020 12:37

দ্য ওয়াল ব্যুরো: ফের বিপত্তি হোয়াটসঅ্যাপে। এবার সমস্যা ছবি, ভিডিও ও স্টিকার পাঠানোয়। রবিবার বিকেল থেকেই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হন। কোনও এক অজ্ঞাত কারণে পাঠানো যাচ্ছে না ছবি, ভিডিও এবং কোনও স্টিকার। এমনকি ডকুমেন্ট হিসেবেও কোনও ছবি পাঠানো যাচ্ছে না। জানা গেছে, অ্যানড্রয়েড ও আইওএস-- দু'রকম ফোনেই এই সমস্যা হয়েছে। সন্ধে ছ'টার পরে ঠিক হয় সমস্যা।

এই নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকেই এই সমস্যার কথা জানিয়ে টুইট করেছেন। এক ঘণ্টারও বেশি সময় এই সমস্যা রয়েছে। ইতিমধ্যেই টুইটারে প্রথম ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপডাউন। প্রায় ২৩ হাজার মানুষ এই নিয়ে আলোচনা করছেন টুইটারে।

হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা ফেসবুক সূত্রের খবর, তারা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে ইতিমধ্যেই। মূলত সার্ভারের গন্ডগোলের জন্যই এই বিপর্যয় বলে জানিয়েছে তারা। ঘণ্টাখানেক এই সমস্যা চলার পরে ছ'টা পাঁচ নাগাদ ঠিক হয় সমস্যা। ফের ছবি, ভিডিও পাঠানো যায়।

```