Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা কী ঘোষণা করবেন, জানিয়ে দিলেন শুভেন্দু

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে কী কী ঘোষণা করা হতে পারে, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা কী ঘোষণা করবেন, জানিয়ে দিলেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 8 February 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে কী কী ঘোষণা করা হতে পারে, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।

কৌতূহল রয়েছে বিরোধী শিবিরেও। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোঁতা গ্রাম পঞ্চায়েতে দলের জনসংযোগ যাত্রায় গিয়ে তা স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এমনকী এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কী চমক দিতে পারেন, তাও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা।

শুভেন্দু বলেন, "আমি আপনাদের এখন থেকেই বলে যাচ্ছি, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়বে। মানে ১০০০ টাকা যারা পেত, তারা দেড় হাজার পাবে।" এরপরই শুভেন্দুর ঘোষণা, "লিখে রাখুন, আমরা ক্ষমতায় এলে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেব।" 

বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করতে ১ লাখ ২০ হাজার টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ডিসেম্বরে বাংলা আবাস যোজনায় রাজ্যের সাড়ে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দিয়েওছে রাজ্য।

ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "সবাই জানে ১ লাখ ২০ হাজার টাকায় বাড়ি তৈরি হয় না। ক্ষমতায় এলে আমরা আরও ১ লাখ ৮০ হাজার টাকা করে দেব। আর যাদের নাম তালিকাতেই নেই তাদের বাড়ি তৈরির জন্য তিন লাখ টাকা করে দেব। প্রধানমন্ত্রী সুর্যোদয় আলো প্রকল্পে সোলার বিদ্যুৎও দেওয়া হবে, যাতে বিদ্যুতের বিল কাউকে দিতে না হয়।"

শনিবারই প্রকাশিত হয়েছে রাজধানী দিল্লির ভোটের ফলাফল। ২৭ বছর পর এবার বিজেপি দিল্লির তখতে ফিরেছে। শুভেন্দুর কথায়, "ভয় পাবেন না। তৃণমূলের এই সরকার ২৬ সালের পর আর বাংলার ক্ষমতায় থাকবে না। ২৭ বছর পর দিল্লি যদি পারে তাহলে বাংলায় আমরা কেন পারব না? তৃণমূলকে হঠাতে সবাই জোট বাঁধুন।"


```