Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আমিও চাইলে যেতে পারতাম মুর্শিদাবাদ, কিন্তু এখন যাব না, ঠিক সময়ে যাব: মুখ্যমন্ত্রী

ওয়াকফ ইস্যুতে গত শুক্রবার থেকে অশান্ত ছিল মুর্শিদাবাদ। মানুষ আক্রান্ত, তিনজনের মৃত্যুও হয়েছে। এছাড়া ঘর-বাড়ি পোড়ানো থেকে শুরু করে ভাঙচুর, পুলিশের ওপরও হামলার ঘটনাও ঘটেছে।

আমিও চাইলে যেতে পারতাম মুর্শিদাবাদ, কিন্তু এখন যাব না, ঠিক সময়ে যাব: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 April 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ (Murshidabad) পরিদর্শনে কি তিনি যাবেন? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিয়েছেন যে, এই মুহূর্তে তিনি সেখানে যাবেন না। এও বলেছেন, তাঁর মনে হয় এখন স্থানীয় কেউ ছাড়া কারও এলাকায় যাওয়া উচিত নয়। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

ওয়াকফ ইস্যুতে গত শুক্রবার থেকে অশান্ত ছিল মুর্শিদাবাদ। মানুষ আক্রান্ত, তিনজনের মৃত্যুও হয়েছে। এছাড়া ঘর-বাড়ি পোড়ানো থেকে শুরু করে ভাঙচুর, পুলিশের ওপরও হামলার ঘটনাও ঘটেছে। তবে সম্প্রতি রাজ্য পুলিশ দাবি করেছে, পরিস্থিতি আগের থেকে অনেক নিয়ন্ত্রণে। ধীরে ধীরে শান্তি ফিরছে। এদিন নবান্ন থেকেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন, প্রাথমিক লক্ষ্য হচ্ছে শান্তি ফেরানো। স্থানীয় ছাড়া বাইরের কারও যাওয়া ঠিক নয়। 

মমতা বলেছেন, ''শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। সেই কাজ আগে করতে হবে। সেটাই প্রশাসন করছে। আমিও তো যেতে পারতাম, যাচ্ছি না কেন? কারণ আছে। আমি ঠিক সময়ে যাব। আমি অনুরোধ করব রাজ্যপাল সহ বাকিদের যাতে তাঁরা আরও কিছুদিন অপেক্ষা করেন।'' তিনি আবারও অভিযোগের সুরে বলেন, বাইরে থেকে কেউ কেউ এসে অত্যাচার করেছে, উর্দিধারীরাও আছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিতে হবে।  

মুর্শিদাবাদের ঘটনার তদন্তে ইতিমধ্যে তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিট। রাজ্য পুলিশদের শীর্ষ আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আরও কড়া নিরাপত্তার জন্য। যদিও কলকাতা হাইকোর্টে এই ঘটনায় এনআইএ তদন্তের পক্ষে জোর সওয়াল করা হয়েছে। মুর্শিদাবাদে অশান্তির পিছনে বাংলাদেশ-যোগ রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। তাঁর দাবি, পরিকল্পিত জঙ্গি হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদে। মালদহ, মোথাবাড়ির পর মুর্শিদাবাদ, হাওড়া, আমতলা... পর পর একই ঘটনা। বিষয়টি একদমই পরিষ্কার যে গোটাটাই পরিকল্পিত। তাই এনআইএ তদন্তই ন্যায্য হবে। 

রাজ্যের তরফে অবশ্য বলা হয়েছে, আগের থেকে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক। তাই এখনই এনআইএ তদন্তের কোনও প্রয়োজন রয়েছে বলে তাঁরা মনে করছেন না। মুখ্যমন্ত্রীও স্পষ্ট বলেন, এখন রাজনীতি করার সময় নয়। আইনি পথে সমাধান বের হবে। 


```