জানা গিয়েছে, একাধিক জেলাশাসকের মতে সব আবেদন নিষ্পত্তি করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। নথি আপলোড ও যাচাইয়ে আগেই জটিলতা তৈরি হয়েছিল। বহু আবেদন এখনও পর্যালোচনার অপেক্ষায়। সেই কারণেই সময়সীমা ঘিরে ধন্দ পুরোপুরি কাটছে না।
_0.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 20 February 2026 20:28
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে শুক্রবার রাজ্যের এসআইআর (West Bengal SIR) মামলার শুনানিতে তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। জানানো হয়েছে, এই যাচাইয়ের দায়িত্ব থাকবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিযুক্ত অফিসারদের ওপর।
এই নির্দেশের প্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব ও অতিরিক্ত সলিসিটর জেনারেল। কীভাবে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং চলতি জটিলতা কাটানো সম্ভব, তা নিয়েই আলোচনা হবে।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (Final Voter List) কথা। তবে যাঁরা তথ্যগত অসঙ্গতির আওতায় রয়েছেন, তাঁদের নাম সেই তালিকায় থাকবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, মূল তালিকা প্রকাশের পর পৃথক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় স্থান পেতে পারেন সংশ্লিষ্ট ভোটাররা।
হাইকোর্ট নিযুক্ত অফিসাররা নতুন করে নথি সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু করবেন। অর্থাৎ যাঁদের নাম নিয়ে আপত্তি রয়েছে, তাঁদের বিষয়ে শূন্য থেকে বিচারপ্রক্রিয়া চলবে। এই বিচার চলাকালীনই ২৮ ফেব্রুয়ারি ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। ফলে মূল তালিকা প্রকাশিত হলেও সংশ্লিষ্ট অংশ বিশেষ বিচারাধীনই থাকবে।
যদি ভোট ঘোষণার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যাচাই সম্পূর্ণ হয়, তবেই অতিরিক্ত তালিকা প্রকাশ সম্ভব হবে। তবে সেই তালিকা কার্যকর হয়ে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনিক মহলে।
মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, নির্ধারিত দিনে তালিকা প্রকাশে কমিশন প্রস্তুত। তবে অতিরিক্ত তালিকা কবে প্রকাশিত হবে, তা নির্ভর করছে আদালত নির্দেশিত বিচারিক প্রক্রিয়ার উপর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও এ বিষয়ে রাজ্যের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।
তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, একাধিক জেলাশাসকের মতে সব আবেদন নিষ্পত্তি করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। নথি আপলোড ও যাচাইয়ে আগেই জটিলতা তৈরি হয়েছিল। বহু আবেদন এখনও পর্যালোচনার অপেক্ষায়। সেই কারণেই সময়সীমা ঘিরে ধন্দ পুরোপুরি কাটছে না।
সূত্রের খবর, অনেক জেলাশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে জানিয়েছেন সব ভোটার-তথ্যের ফাইনাল ডিসপোসল (Final Disposal) হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। যদিও শুক্রবারও সিস্টেমে 'ডকুমেন্টস টু বি রিভিউড' (Documents to be review) সংখ্যাও বেড়েছে।
উল্লেখ্য, ভোটারদের প্রয়োজনীয় নথি আপলোড করার বিষয় নিয়ে আগেই সমস্যা তৈরি হয়েছিল বলে সিইও জানিয়েছিলেন। অর্থাৎ নথি যাচাই এর ক্ষেত্রে 'ডকুমেন্টস টু রিভিউ' হওয়াটা জরুরি। নথি যাচাই এর ক্ষেত্রে বা আপলোড করার ক্ষেত্রে যেহেতু সমস্যা দেখা দিয়েছে ফলে নতুন করে সেই নথিগুলি যাচাই করার প্রয়োজনীয়তা হয়েছে। সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার।