Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR: সব ডিসপোসল হতে আরও ৪-৫ দিন! ২৮ তারিখ কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কমিশন

২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে সন্ধিহান বিভিন্ন জেলার জেলাশাসকরা। শুক্রবার সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। শনিবার তথ্য যাচাই করার শেষ দিন। 

SIR: সব ডিসপোসল হতে আরও ৪-৫ দিন! ২৮ তারিখ কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কমিশন

জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2026 18:52

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে শুক্রবার রাজ্যের এসআইআর (West Bengal SIR) মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) ২৮ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কাজ যে পর্যায়ে রয়েছে তাতে ২৮ তারিখে সত্যিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব কিনা, তা নিয়ে ধন্দে রয়েছে খোদ নির্বাচন কমিশন (ECI)।

২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে সন্ধিহান বিভিন্ন জেলার জেলাশাসকরা। শুক্রবার সিইও মনোজ কুমার আগরওয়ালের (Manoj Agarwal) নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। শনিবার তথ্য যাচাই করার শেষ দিন। ফলে তার আগে সম্পূর্ণ কাজ শেষ করার বিষয় নিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়েই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সূত্রের খবর, অনেক জেলাশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে জানিয়েছেন সব ভোটার-তথ্যের ফাইনাল ডিসপোসল (Final Disposal) হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। যদিও শুক্রবারও সিস্টেমে 'ডকুমেন্টস টু বি রিভিউড' (Documents to be review) সংখ্যাও বেড়েছে।

উল্লেখ্য, ভোটারদের প্রয়োজনীয় নথি আপলোড করার বিষয় নিয়ে আগেই সমস্যা তৈরি হয়েছিল বলে সিইও জানিয়েছিলেন। অর্থাৎ নথি যাচাই এর ক্ষেত্রে 'ডকুমেন্টস টু রিভিউ' হওয়াটা জরুরি। নথি যাচাই এর ক্ষেত্রে বা আপলোড করার ক্ষেত্রে যেহেতু সমস্যা দেখা দিয়েছে ফলে নতুন করে সেই নথিগুলি যাচাই করার প্রয়োজনীয়তা হয়েছে। সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার।

এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ চলে এসেছে। ফলত, নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর পর্ব (West Bengal SIR) শেষ করা যাবে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবে ধন্দ তৈরি হয়েছে। নতুন করে পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন। তবে আপাতত খবর, ২৮ তারিখেই চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে।

এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা সময়ও পেয়ে যাবে নির্বাচন কমিশন। কারণ ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই শীর্ষ আদালত জানিয়েছে, নির্ধারিত পদ্ধতিতে যে নামগুলি যাচাই হয়ে সামনে এসেছে, তার ভিত্তিতেই ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। ইতিমধ্যে যা সম্পন্ন হয়েছে, তা আটকে রাখা যাবে না। তবে প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম সংযোজনের সুযোগ থাকবে। অর্থাৎ, প্রথম দফায় প্রকাশিত তালিকা নিয়ে নির্বাচন প্রক্রিয়া এগোবে, পরে সংশোধন বা সংযোজনের পথ খোলা থাকবে।


```