Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

SIR: বাবা বেঁচে নেই, ছেলে জানিয়ে আসার পরও 'ওকে' লিখে 'মৃত' ভোটারের নাম আপলোড, কমিশনের নজরে আর কত ভুল?

দ্য ওয়াল (The Wall) সবার আগে এই সব অভিযোগ সামনে আনছে। তার মধ্যেই নজরে এসেছে আরও দু’টি চাঞ্চল্যকর ঘটনা।

SIR: বাবা বেঁচে নেই, ছেলে জানিয়ে আসার পরও 'ওকে' লিখে 'মৃত' ভোটারের নাম আপলোড, কমিশনের নজরে আর কত ভুল?

সিইও মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 February 2026 15:25

রফিকুল জামাদার

বাবার ভোটার কার্ড (Voter Card AI) এআই দিয়ে তৈরি, জন্মের ছ’দিন আগে বার্থ সার্টিফিকেট (Birth Certificate) ইস্যু, আবার ‘মৃত’ বলে চিহ্নিত ব্যক্তির নাম নথি-সহ সিস্টেমে আপলোড করে ‘ওকে’ করে দেওয়া; ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR West Bengal) ও সুপার চেকিং (Super Checking) পর্বে একের পর এক এমনই দু’নম্বরি ধরা পড়ছে। দ্য ওয়াল (The Wall) সবার আগে এই সব অভিযোগ সামনে আনছে। তার মধ্যেই নজরে এসেছে আরও দু’টি চাঞ্চল্যকর ঘটনা।

প্রথম ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ১৩৫ নম্বর মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের। পার্ট নম্বর ০১–এর শুনানি হয় ৩ ফেব্রুয়ারি ২০২৬, টেকপাঞ্জা হাই স্কুলে। নোটিস পাঠানো এক ভোটার নির্ধারিত তারিখে হাজিরা দেওয়ার আগেই মারা যান। শুনানিতে তাঁর ছেলে এসে জানান, বাবা আর বেঁচে নেই। সেই খবর জানাতেই তিনি এসেছেন। তখন সংশ্লিষ্ট নথির উপরেই ‘মৃত’ লিখে চিহ্নিত করা হয়। হাজিরা খাতাতেও ‘Death’ উল্লেখ করা হয়, এবং অভিযোগকারী তাতে স্বাক্ষর করেননি।

কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, সেই ‘মৃত’ ভোটারের নাম নথি-সহ কমিশনের সিস্টেমে আপলোড করা হয়েছে। শুধু আপলোডই নয়, জেলা নির্বাচনী আধিকারিক (DEO) তা যাচাই করেছেন। ইআরও-এইআরও অ্যাকশনে লেখা হয়েছে ‘Found OK’, ‘Remarks OK’। অর্থাৎ মৃত বলে চিহ্নিত ব্যক্তির নথিই শেষ পর্যন্ত সিস্টেমে ‘ওকে’ হয়ে গিয়েছে। যা দেখে কমিশনের চক্ষু চড়কগাছ।

ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট ইআরও-এইআরও-র কাছে জবাব তলব করেছেন রোল অবজার্ভার। মৃত বলে চিহ্নিত এক ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের আপলোড ও অনুমোদন প্রক্রিয়া নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

এতেই শেষ নয়। একই মন্দিরবাজারের ঘাটেশ্বর এলাকায় আরেক অদ্ভুত অসঙ্গতি ধরা পড়েছে। এক ব্যক্তির জন্ম শংসাপত্রের নথিতে দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশনের তারিখ ৭ নভেম্বর ২০০৩। অথচ জন্মতারিখ ১৩ নভেম্বর ২০০৩—অর্থাৎ জন্মের ছ’দিন আগেই সার্টিফিকেট ইস্যু! এই ঘটনাও ইতিমধ্যেই কমিশনের কাটাছেঁড়ার তালিকায়।

এর আগে বৃহস্পতিবার দ্য ওয়াল প্রকাশ্যে এনেছিল ভাঙড় বিধানসভা কেন্দ্রের ঘটনা। সেখানে জান্নাতুল মোল্লা নামে এক ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়ে বাবার নাম হিসেবে হাসেম মোল্লাকে লিঙ্ক করান। বাবার পরিচয়পত্র হিসেবে জমা দেওয়া হয় কেবল একটি ভোটার কার্ড। কমিশনের যাচাইয়ে জানা যায়, সেটি এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়ো নথি। কার্ডে হাসেম মোল্লার ছবির নীচে গুগল জেমিনাইয়ের ‘এআই’ লোগোও দেখা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙর ১৪৮-এর রোল অবজার্ভারের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, এলডি (LD) মামলার যাচাই চলাকালীন পার্ট ২১৬–এ এই ভুয়ো নথির ব্যবহার সামনে আসে। অথচ বিষয়টি নজরে এলেও এইআরও ‘Found OK’ বলে চিহ্নিত করেছেন। কমিশনের দাবি, নথিটি গ্রহণযোগ্য নয়। এটি প্রযুক্তির অপব্যবহার এবং নির্বাচনী ব্যবস্থার পক্ষে গুরুতর উদ্বেগের কারণ।


```