Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অনাহারে মরছে পেঙ্গুইনরা, হাজার হাজার দেহ ভাসছে আটলান্টিক সাগরে, বীভৎস দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: পাকস্থলীতে ছিটেফোঁটা খাবার নেই। শরীর দুর্বল। পেঙ্গুইনদের মৃতদেহ পরীক্ষা করে চমকে উঠেছেন গবেষকরা। গত দশ দিনে আটলান্টিক সাগরের দৃশ্য়টা ভয়ঙ্কর। হাজারে হাজারে পেঙ্গুইনের (Penguins) দেহ ভেসে আসছে উরুগুয়ের পূর্ব উপকূলে। বেশি

অনাহারে মরছে পেঙ্গুইনরা, হাজার হাজার দেহ ভাসছে আটলান্টিক সাগরে, বীভৎস দৃশ্য

শেষ আপডেট: 22 July 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: পাকস্থলীতে ছিটেফোঁটা খাবার নেই। শরীর দুর্বল। পেঙ্গুইনদের মৃতদেহ পরীক্ষা করে চমকে উঠেছেন গবেষকরা। গত দশ দিনে আটলান্টিক সাগরের দৃশ্য়টা ভয়ঙ্কর। হাজারে হাজারে পেঙ্গুইনের (Penguins) দেহ ভেসে আসছে উরুগুয়ের পূর্ব উপকূলে। বেশিরভাগই তরুণ পেঙ্গুইন। শাবকও আছে। অনাহারে আর দুর্বলতার কারণেই পেঙ্গুইনের মৃত্যু হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান প্রাণীবিদদের।

অনেক সময় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে এভাবে পেঙ্গুইনদের (Penguins) মৃত্যু হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সেটা কারণ নয় বলেই জানা যাচ্ছে। আটলান্টিক সাগরে ভাসতে ভাসতে দেহগুলি পৌঁছেছে উরুগুয়ের উপকূলে। উরুগুয়ের পরিবেশ মন্ত্রকের এক আধিকারিক কারমেন লেজাগোয়েন জানিয়েছেন, বেশিরভাগ পেঙ্গুইনের শরীরেই কোনও খাবার পাওয়া যায়নি। মৃতদেহ পরীক্ষা করে বোঝা গেছে, তাদের কোনও অসুখের কারণে মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ অনাহার। দিনের পর দিন না খেতে পেয়ে, ধুঁকতে ধুঁকতে মর্মান্তিক মৃত্যু হয়েছে হাজার হাজার পেঙ্গুইনের। সংখ্যাটা এখনও ২ হাজার ছাড়িয়ে গেছে।

ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইনদেরই (Penguins) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ৯০ শতাংশই কমবয়সি ও শিশু। ম্যাগেলানিকদের বাস দক্ষিণ আর্জেন্টিনায়। প্রতি বছর খাবার ও উষ্ণ আবহাওয়ার খোঁজে তারা ব্রাজিলের উপকূলে আসে।  এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, এভাবে কিছু পেঙ্গুইনের মৃত্যু হয়ে থাকে ঠিকই, তবে এত বেশি সংখ্যায় হওয়াটা স্বাভাবিক নয় (Penguins) ।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, আর কয়েক বছরের মধ্যে জলবায়ু বদলের প্রভাব করোনা মহামারীর থেকেও প্রাণঘাতী হবে। বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে, বিষাক্ত গ্যাসে ছেয়ে যাচ্ছে পরিবেশ তার থেকেই অনুমান করা যায় ২১০০ সালের মধ্যে জলবায়ুর পরিবর্তন পাঁচ গুণ বেশি বিপর্যয় নিয়ে আসবে পৃথিবীতে। আন্টার্কটিকায় বরফ গলতে শুরু করেছে। পশ্চিম আন্টার্কটিকায় উপকূল বরাবর দুই বিশাল হিমবাহে ভাঙন ধরেছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রপুঞ্জের ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি) রিপোর্ট দিয়েছে, পৃথিবীর তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে। তাপমাত্রার বদল হলে এর জের পড়বে সমুদ্রের বাস্তুতন্ত্রেও। জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বাড়লে সামুদ্রিক প্রাণীজগত ক্ষতিগ্রস্থ হবে। বেশ কিছু প্রজাতির মাছের আকার ছোট হতে থাকবে। অস্তিত্বও লোপ পাবে অনেক প্রজাতির। জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে জলের অক্সিজেনও কমছে। যে কারণেও বিপন্ন সামুদ্রিক প্রাণীরা।

Kia Seltos Facelift: ভারতের বাজারে লঞ্চ করল কিয়ার নতুন গাড়ি, জানুন দাম ও ফিচার্স


```