Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন? ভাল করে বুঝিয়ে দিল সিইও দফতর

ভোটার তালিকা সংশোধন ও অন্তর্ভুক্তির কাজ ইতিমধ্যেই বড়সড় সংখ্যায় এগিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট ১ কোটি ৩৯ লক্ষ আবেদন বা মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় নথি আপলোড হয়েছে প্রায় ১ কোটি ৬ লক্ষ ক্ষেত্রে। তবে এখনও একটি বড় অংশের যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

SIR: চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন? ভাল করে বুঝিয়ে দিল সিইও দফতর

মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 February 2026 19:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় (West Bengal SIR) বড়সড় সংযোজন হতে চলেছে মঙ্গলবার থেকেই। রাজ্য সরকারের দেওয়া নতুন গ্রুপ-বি অফিসাররা (Group B Officers) মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন। জয়েনিংয়ের পরপরই তাঁদের জন্য দু’দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সূত্রের খবর, নির্বাচনী সংক্রান্ত কাজকর্মে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ECI)।

রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, মোট ৮,৫০৫ জন গ্রুপ-বি অফিসারের নামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিতে। এই অফিসারেরা ধাপে ধাপে তাঁদের নিজস্ব লগ-ইন আইডি ও ডিজিটাল অ্যাক্সেস পাবেন। নির্বাচন কমিশনের দাবি, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই ওই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

এর পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত (Final Voter List) বিষয়েও ফের স্পষ্ট বার্তা দিয়েছে সিইও দফতর। জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে যদি কোনও যোগ্য ভোটারের নাম তালিকায় না থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন জানাতে হবে।

প্রথম ধাপে, চূড়ান্ত তালিকা প্রকাশের পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলার ডিইও-র কাছে আবেদন জানানো যাবে। ডিইও যদি সেই আবেদন নিষ্পত্তি করতে না পারেন, তাহলে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সরাসরি সিইও দফতরের কাছে আবেদন করার সুযোগ থাকবে।

ভোটার তালিকা সংশোধন ও অন্তর্ভুক্তির কাজ ইতিমধ্যেই বড়সড় সংখ্যায় এগিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট ১ কোটি ৩৯ লক্ষ আবেদন বা মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় নথি আপলোড হয়েছে প্রায় ১ কোটি ৬ লক্ষ ক্ষেত্রে। তবে এখনও একটি বড় অংশের যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকা সংক্রান্ত সময়সীমা আরও সাত দিন বাড়ছে বলেই নিশ্চিত হচ্ছে কমিশন। মত, ২১ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়। যদিও প্রশাসনিক স্তরে চেষ্টা চলছে, ফেব্রুয়ারির শেষের মধ্যেই - অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার।

প্রসঙ্গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পর ইআরও-দের নথি যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে। কমিশন প্রয়োজনে ইআরও ও এইআরও-দের পরিবর্তন করতে পারবে বা যোগ্য অফিসার ব্যবহার করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই, মাইক্রো অবজার্ভার ও অন্যান্য অফিসার কেবল সহায়তা করবেন। কোনও ভাবেই নাম বাদ দিতে পারবেন না তাঁরা। 


```