কমিশন (Election Commssion) সূত্রে খবর, শেষ মুহূর্তে শুনানি সংক্রান্ত কার্যকলাপ আরও সময় নিতে পারে। যার ফলে ২১ ফেব্রুয়ারি আগে তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 7 February 2026 20:00
দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা অনুযায়ী এসআইআর-এর (SIR West Bengal) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Final List) করার কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। কমিশন (Election Commssion) সূত্রে খবর, শেষ মুহূর্তে শুনানি সংক্রান্ত কার্যকলাপ আরও সময় নিতে পারে। যার ফলে ২১ ফেব্রুয়ারি আগে তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই।
ভোটার সংশোধন-শুনানি (SIR) এবং আপত্তি নিষ্পত্তির কাজ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কমিশনকে শেষ মুহূর্তে শুনানি সময় বাড়ানোর আবেদন করতে হয়েছে। এ জন্য রাজ্যের সিইও (CEO) দিল্লির নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে সময় বৃদ্ধি চেয়ে আবেদন জানিয়েছেন, যাতে শুনানি ও ফর্ম-সিক্স পূরণ-সহ অন্যান্য আপত্তি নিষ্পত্তির কাজ যথাযথভাবে শেষ করা যায়।
সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯৫ শতাংশ জায়গায় শুনানি কাজ শেষ হয়েছে। তবু যেমনটি দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনার ৭টি কেন্দ্র, কলকাতা উত্তরে ১টি, কলকাতা দক্ষিণের বন্দরের ১টি, এবং হাওড়াও একটিমাত্র কেন্দ্র রয়েছে, যেখানে শুনানি এখনও বাকি আছে। অনেক জায়গায় শুনানি শেষ হলেও তা কমিশনের ডেটাবেসে আপলোডও হয়নি। ফলে সংগৃহীত তথ্য সর্বোচ্চ স্তরে আপলোড-প্রক্রিয়া এখনও প্রায় ২৫ শতাংশের বেশি অসম্পূর্ণ। ডিসপোজাল বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজও মাত্র ৩০-৩৫ শতাংশ পর্যায়ে রয়েছে। যা সময়সূচির তুলনায় অনেক পিছিয়ে।
সিইও মনোজ আগরওয়ালের মতে, এসব কারণেই কমিশন শুনানির সময় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে পারে, যাতে ভোটারদের আপত্তি নিষ্পত্তি ও যাচাই-বাছাই যথাযথভাবে করা যায়। যদি সত্যিই ১৪ তারিখ পর্যন্ত শুনানি চলে, তাহলে তার পরেও ৭ দিন সময় লাগবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে। যে কারণে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
বস্তুত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (Special Intensive Revision—SIR) স্থায়ী বাসিন্দা শংসাপত্র-কে (Permanent Resident Certificate) বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (CEO Manoj Agarwal) চিঠিও পাঠিয়েছে কমিশন (ECI)।
শনিবার পাঠানো ওই চিঠিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। তবে সেই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে।