Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডিএ বাড়ায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা? কী বলছে যৌথমঞ্চ!

সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করার কথা বলেন তিনি। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ঘোষণার পর কি ডিএ আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেবেন?

ডিএ বাড়ায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা? কী বলছে যৌথমঞ্চ!

শেষ আপডেট: 21 December 2023 18:14

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করার কথা বলেন তিনি। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ঘোষণার পর কি ডিএ আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেবেন?

এদিন পার্ক স্ট্রিটের অ্যালন পার্কের বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ঘোষণা করেন, 'সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।' আগে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন ৬ শতাংশ হারে। ৪ শতাংশ বাড়ায় নতুন ডিএ পরিমাণ গিয়ে দাঁড়াল ১০ শতাংশে।

বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। ময়দান চত্বরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন বৃহস্পতিবার ৩২৯ দিনে পড়ল। এদিনই হাইকোর্ট নবান্নের সামনে বিক্ষোভ-সভা করার অনুমতি দিয়েছে ডিএ আন্দোলনকারীদের। সেদিনই ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর ঘোষণাতে খুশি নয় সংগ্রামী যৌথ মঞ্চ। এই সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, 'কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ ৪০ শতাংশ। সেখানে ৪ শতাংশ দেওয়া হল। আর এটা হঠাৎ করেই ঘোষণা করা হল। এর থেকে বোঝা যাচ্ছে, সরকারের কাছে টাকা আছে, কিন্তু সদিচ্ছা নেই। মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে যেমন মানুষকে ভিক্ষা দেওয়াটাকে অভ্যাসে পরিণত করেছেন, এই ৪ শতাংশ ডিএ বাড়ানোটাকেও তিনি তেমনভাবেই নিতে চেয়েছেন। আমরা এই ভিক্ষাবৃত্তি গ্রহণ করছি না। বাকি যে ৩৬ শতাংশ, তার হিসেব আমরা চাই।'

এখানেই থেমে থাকেননি ভাস্কর। শুধু ডিএ-র দাবিতে নয়, আরও দুই দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীদের একাংশ। এক, শূন্যপদে স্থায়ী নিয়োগ ও দুই, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ সম্মানজনক বেতন কাঠামো প্রদান। ভাস্কর বলেন, 'বকেয়া ডিএ ছাড়াও  আমাদের অন্য যে দু'টো দাবি আছে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কী বক্তব্য আমরা তা শুনতে চাই।' 

মুখ্যমন্ত্রীর ডিএ বাড়ানোর সিদ্ধান্তে আন্দোলনের ঝাঁঝ কোনও অংশে কমবে না বলেও জানান যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ মতোই আমরা আগামীকাল থেকে নবান্নের সামনে সভা করব।' হাইকোর্ট এদিন শর্তসাপেক্ষে ডিএ আন্দোলনকারীদের নবান্নের সামনে সভা করার অনুমতি দিয়েছে।


```