নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সমবায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানানো হলেও পুলিশ জানায়, ওয়াকফ আন্দোলনের কারণে তারা নিরাপত্তা দিতে পারবে না।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 July 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুর (West Medinipur) সমবায় ব্যাঙ্কের নির্বাচন (Bank Election) ঘিরে পুলিশি নিরাপত্তা ঘাটতির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া মামলায় বড় পদক্ষেপ।
মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরী পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে (West Medinipur Police Super) তলব করেছে আদালত। সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
ঠিক কী অভিযোগ
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সমবায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানানো হলেও পুলিশ জানায়, ওয়াকফ আন্দোলনের কারণে তারা নিরাপত্তা দিতে পারবে না।
এই বিষয়টি নিয়েই আদালতে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার বিচারপতি স্পষ্ট বলেন, পুলিশের এই অবস্থান সমবায় নির্বাচন কমিশনের নির্দেশের পরিপন্থী। তাই কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা জানাতে হবে।
জেলার দাসপুরের কৃষাণ সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। তার মধ্যেই পুলিশের এমন ‘উদাসীনতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বুধবার পশ্চিম মেদিনীপুরের এসপি-কে সশরীরে আদালতে হাজির হয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।