Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরবঙ্গে আগাম ঢুকেছে বর্ষা, ফের ভাসতে পারে পাহাড়, ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণেও

বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আগাম ঢুকেছে বর্ষা, ফের ভাসতে পারে পাহাড়, ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণেও

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০–৫০ কিমি বেগে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবারও দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে জুন মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিক অন্বেষা ভট্টাচার্য বলছেন, 'উত্তরবঙ্গে তো ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। ফলে এই যে বৃষ্টি এই মুহূর্তে সেখআনে হচ্ছে, তা কিন্তু বর্ষায় বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমনটা হচ্ছে না। মানে বলা যেতে পারে এখন দক্ষিণবঙ্গে যে বৃষ্টি দেখা যাচ্ছে, তা কিন্তু প্রাক-বর্ষা। উত্তরপ্রদেশ থেকে বিদর্ভা পর্যন্ত ০.৯ কিলোমিটার উচ্চতা রয়েছে ভূপৃষ্ট থেকে। এই কারণেই আমরা উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছি। রবিবার অর্থাৎ ১ জুন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই মনে করছি আমরা। '

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। তবে অনুকূল পরিবেশে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া।

আগামী তিন–চার দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। জুনের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর গরম ও অস্বস্তি বাড়বে। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।


```