Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বঙ্গে ফিরছে শীতের আমেজ, তবে জাঁকিয়ে ঠান্ডা এখনই নয়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস

বাংলায় ধীরে ধীরে ফিরছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, নভেম্বরের শেষে জাঁকিয়ে ঠান্ডা নয়, তবে আগামী দিনগুলোতে তাপমাত্রা কিছুটা নামবে।

বঙ্গে ফিরছে শীতের আমেজ, তবে জাঁকিয়ে ঠান্ডা এখনই নয়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 November 2025 09:34

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের তুলনায় বাংলায় শীতের আমেজ কিছুটা ফিরেছে বটে, তবে তা এখনো জোরালো নয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম, তবে আগামী দু-তিন দিনে তাপমাত্রা (Temperature) কিছুটা কমবে, যার ফলে শীতের অনুভূতি টের পাওয়া যাবে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে বিরাট কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।

আজ, রবিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।

রাতে শিশির পড়বে এবং সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালে মালাক্কা প্রণালী ও দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ (Low Pressure) সৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামীকাল সোমবার এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।

এই পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের কয়েকটি অংশে ভারী বৃষ্টি (Heavy Rain) হতে পারে। তবে পশ্চিমবঙ্গে আপাতত তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।


```