Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুস্পষ্ট নিম্নচাপ! চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্যের প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া।

সুস্পষ্ট নিম্নচাপ! চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 August 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ (Low Depression) আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের (Weather Office) আশঙ্কা, আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপের রূপ নেবে। মঙ্গলবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে সেটি।

এই পরিস্থিতির ফলে ইতিমধ্যেই উত্তাল হয়েছে সমুদ্র। তাই উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আগামী ২২ অগস্ট, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যের (West Bengal) প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হবে বলে পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গ

আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ ওপরের পাঁচ জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি, যা বৃহস্পতিবার ও শুক্রবারে তীব্র আকার নিতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। তবে শনিবার-রবিবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।

দক্ষিণবঙ্গ

সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায়, শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলবে রাজ্যের বহু জেলায়। ফলে নদী উপচে জল বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনা রয়েছে।


```