পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ খবর পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে দেখতে পায়, অভিযুক্ত রাত ১২টা ৫০ মিনিটে কিরণের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন।
.jpg.webp)
স্ত্রীকে খুন করলেন প্রৌঢ়
শেষ আপডেট: 7 August 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন অনেকদিন আগেই। কিন্তু নানা কারণে স্ত্রীর উপর রাগ পুষে রেখেছিলেন বিহারের বাসিন্দা প্রমোদ ঝা (৫৭)। একদিন দিল্লিতে ফিরে এলেন সাধুর ছদ্মবেশে (Man disguised himself as a monk and murdered his estranged wife)। হাতুরি দিয়ে মেরে তাঁকে খুন করলেন। পুলিশ পলাতক অভিযুক্তর সন্ধান শুরু করেছে।
বুধবার গভীর রাতে কিরণের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এরপরই তড়িঘড়ি আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁরাই খবর দেন থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ খবর পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে দেখতে পায়, অভিযুক্ত রাত ১২টা ৫০ মিনিটে কিরণের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। অনুমান, হত্যার পরই এলাকা ছেড়ে পালিয়ে যান প্রমোদ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রমোদ ঝা বিহারের জামালপুরের বাসিন্দা। দশ বছর আগেই কিরণের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই ছেলে, পুত্রবধূ ও নাতনির সঙ্গে দিল্লিতে নিজের বাড়িতে থাকতেন কিরণ। গত ১ অগস্ট তিনি রাজধানীতে আসেন। এরপরই স্ত্রীর বাড়িতে যান।
মৃতার পরিবারের অভিযোগ, সাধুর ছদ্মবেশে একজন বয়স্ক এসেছিলেন। খেতে চাওয়ায় তাঁকে বাইরেই অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু এরমধ্যেই ঘরে ঢুকে কিরণ ঝাকে খুন করে পালিয়ে যান। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তকে ধরতে পুলিশের কয়েকটি দল রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারি চালাচ্ছে। খুনে ব্যবহৃত হাতুরিটি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ।