Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওয়া বদল রাজ্যে! বাংলা থেকে বিদায় নিল বর্ষা, আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় ঘোষণা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া বদল রাজ্যে! বাংলা থেকে বিদায় নিল বর্ষা, আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 October 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বাংলা থেকে বিদায় নিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আজ, মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকেও বর্ষা সরে যাওয়ায় রাজ্যজুড়ে এবার শুষ্ক আবহাওয়ার পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বর্ষা বিদায় নেওয়ায় এবার রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর স্থান দখল করতে শুরু করেছে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া। তবে বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা আপাতত খুব দ্রুত নামছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন জেলায় কত তাপমাত্রা?

আগামী পাঁচ দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোনও কোনও এলাকায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

কলকাতা ও সংলগ্ন জেলা সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে, যা হালকা শীতের অনুভূতি জাগাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না নামলে শীতের আমেজ আসবে না। ডিসেম্বর মাসের আগে কলকাতায় সে অর্থে শীত পড়ার সম্ভাবনা কম।


```