Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষা এল কলকাতায়, দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা

অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বর্ষা এলো কলকাতায়ও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বর্ষা এল কলকাতায়, দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 June 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বর্ষা এলো কলকাতায়ও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। কারণ, মৌসুমী অক্ষরেখা আজ বালুরঘাট পেরিয়ে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল, ওড়িশার বিস্তীর্ণ এলাকা এবং ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে।

মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ বর্তমানে রয়েছে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হবে বলে পূর্বাভাস। এর প্রভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উপকূলবর্তী এলাকা ও সমুদ্রপৃষ্ঠে ৬০-৬৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ২০ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলা ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবারই ২০০ মিমি বা তার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বাঁকুড়া জেলায়। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কিছু এলাকায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

বুধবার পর্যন্ত থাকবে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার কিছুটা কমলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবার রবিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
 


```