Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের সক্রিয় মৌসুমি নিম্নচাপ। আজ ও কাল দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 August 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: দিন দু’য়ের বিরতির পর ফের সক্রিয় নিম্নচাপ। ছত্তিসগঢ়ের উপর অবস্থান করছে এই নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে বাংলার উপর থেকে, এখন তা ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। এর জেরে ফের ভিজছে পশ্চিমবঙ্গের উপকূলের এলাকা। আজ ও কাল দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া।

শনিবার হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। সোমবার থেকে বৃষ্টি কমলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়বে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শনিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বইতে পারে দমকা হাওয়া। শনিবার বিকেল থেকে উত্তরবঙ্গের বৃষ্টি কমলেও আর্দ্রতা বাড়বে এই জেলাগুলিতে।


```