Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আবার সাগরে নিম্নচাপ! কবে থেকে বাড়বে ঝড়বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস নিয়ে কী বলল আলিপুর

ইতিমধ্যেই রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা বিস্তৃত পশ্চিম রাজস্থানের বিকানের থেকে কাঁথি, পুরুলিয়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জেরেই রাজ্যজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে নিম্নচাপ সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

আবার সাগরে নিম্নচাপ! কবে থেকে বাড়বে ঝড়বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস নিয়ে কী বলল আলিপুর

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 July 2025 10:29

দ্য ওয়াল ব্যুরো: ফিরে এল নিম্নচাপের আশঙ্কা (Low Pressure In Bay)! উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ অঞ্চলের সম্ভাবনায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন করে ভাঁজ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (Weather Update), আগামী ২৪ জুলাই নাগাদ ওই নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ফের বাড়বে।

ইতিমধ্যেই রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা বিস্তৃত পশ্চিম রাজস্থানের বিকানের থেকে কাঁথি, পুরুলিয়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জেরেই রাজ্যজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে নিম্নচাপ সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। রবিবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়াতেও।

সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। ওই দিনগুলিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

উত্তরবঙ্গেও আবহাওয়া উদ্বেগজনক। শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) পূর্বাভাস, রয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি।

রবিবারও উত্তরবঙ্গের একই চিত্র — জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত বজায় থাকবে এই দুর্যোগের সম্ভাবনা।


```