Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোদপুরে ভেঙে পড়ল ভগ্নদশা বাড়ি, চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির, সতর্কবার্তা উপেক্ষার অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ইট-পাথরের স্তূপের নীচে চাপা পড়ে যান দেবকুমারবাবু। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

সোদপুরে ভেঙে পড়ল ভগ্নদশা বাড়ি, চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির, সতর্কবার্তা উপেক্ষার অভিযোগ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 July 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: ভোররাতে সোদপুরে (Sodepur) ভেঙে পড়ল বহু প্রাচীন এক বসতবাড়ি। প্রাচীন সেই বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এমএন চ্যাটার্জি রোড এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবকুমার শ্রিমানী। দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পড়ে থাকা ওই বাড়িতে তিন শরিক একসঙ্গে বসবাস করতেন। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের একাধিকবার সতর্কতা সত্ত্বেও কোনও রকম মেরামতির উদ্যোগ নেননি বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ইট-পাথরের স্তূপের নীচে চাপা পড়ে যান দেবকুমারবাবু। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দেবকুমারবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর ঝরনা বন্দ্যোপাধ্যায় জানান, "বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। বহুবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। ওরা কথা শুনলে এমন মর্মান্তিক পরিণতি হত না!"

স্থানীয় বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায়ের আক্ষেপ, "ভেঙে পড়বে বলে আগেই আশঙ্কা ছিল। কিন্তু কেউ শুনল না।" মৃত ব্যক্তির বৌদি ভারতী শ্রিমানী কান্নাজড়িত গলায় বলেন, "সব শেষ হয়ে গেল। এতবার বলেছিলাম ও বাড়ি ছাড়ো, শোনেনি ও।"

ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় পুরসভার তরফে ওই বাড়িটির অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
 


```