Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সন্ধে হতেই রাজ্যজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় শিলাবৃষ্টির সতর্কতা

রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সন্ধে হতেই রাজ্যজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় শিলাবৃষ্টির সতর্কতা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 March 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: বিকেল গড়াতেই রাজ্যের আবহাওয়ার চরিত্র বদলে গেল। বৃহস্পতিবার বিকেল জুড়ে একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব, দফায় দফায় বৃষ্টি ও কোথাও শিলাবৃষ্টির জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে (Weather Update) ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অনেক জায়গায় দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গেও শুক্রবার থেকেই দুর্যোগের ইঙ্গিত স্পষ্ট। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে অস্থির আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস। ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা, বিশেষ করে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


```