Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

West Bengal Election 2026: চূড়ান্ত-অতিরিক্ত তালিকায় নাম আছে! পুরনো ভোটার কার্ডের কী হবে?

এই মুহূর্তে নতুন ভোটার কার্ড ইস্যু করার কোনও পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের। অর্থাৎ পুরনো ভোটার কার্ডেই ভোট দেওয়া যাবে। যদিও এই সুবিধা সকলে পাবেন না! কাদের কোনও চিন্তা নেই, আর কাদের ভোট দিতে গিয়ে আরও ঝক্কি পোহাতে হবে, সেটাও আপাতত স্পষ্ট হয়েছে।

West Bengal Election 2026: চূড়ান্ত-অতিরিক্ত তালিকায় নাম আছে! পুরনো ভোটার কার্ডের কী হবে?

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 March 2026 17:14

দ্য ওয়াল ব্যুরো: গত বছর নভেম্বর মাসে রাজ্যে এসআইআর প্রক্রিয়া (West Bengal SIR) শুরু হতেই চলমান সব ভোটার কার্ড (Voter Card) বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। তখন থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল যে, রাজ্য বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) তাঁদের ভোটার কার্ডগুলি কি আর কাজে লাগবে না, নাকি সেগুলি ইতিহাসই হয়ে যাবে। কারণ এসআইআর প্রক্রিয়া শেষে নতুন ভোটার কার্ড দেওয়া হবে কিনা, সে ব্যাপারে কিছুই জানায়নি কমিশন। এতদিন পর্যন্তও বিষয়টি নিয়ে ধন্দই ছিল। তবে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে সব সন্দেহের অবসান ঘটবে।

এই মুহূর্তে নতুন ভোটার কার্ড ইস্যু (New Voter Card) করার কোনও পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের। অর্থাৎ পুরনো ভোটার কার্ডেই ভোট দেওয়া যাবে। যদিও এই সুবিধা সকলে পাবেন না! কাদের কোনও চিন্তা নেই, আর কাদের ভোট দিতে গিয়ে আরও ঝক্কি পোহাতে হবে, সেটাও আপাতত স্পষ্ট হয়েছে।

কাদের লাগবে না নতুন ভোটার কার্ড

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তারপর গত ২৩ তারিখ সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম অতিরিক্ত তালিকা বের করা হয়। কমিশন সূত্রে খবর, এই দুই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের নতুন করে ভোটার কার্ড লাগবে না। অর্থাৎ পুরনো ভোটার কার্ডই আবার সক্রিয় হয়ে যাচ্ছে তাঁদের জন্য। পরবর্তী যে'কটি অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে সেখানেও যাঁদের নাম থাকবে তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

কাদের এখনও চিন্তা

নির্বাচন কমিশনের সূত্র বলছে, কোনও ভোটার ডিলিটেড হয়ে গেলে তাঁর কার্ডের তথ্যও মুছে যায়, তার কোনও অস্বস্তি থাকে না। কিন্তু এই ধরনের কোনও ভোটার যদি ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের প্রমাণ করতে পারেন তাহলে তাঁদের নাম উঠবে। সেক্ষেত্রে নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে কিনা, তা নিয়ে এখনও ভাবছে কমিশন। ডেটা সার্ভারের ব্যাক-এন্ডে গিয়ে যদি সেই ভোটারের তথ্য মেলে তাহলে হয়তো নতুন করে ভোটার কার্ড ইস্যু করতে হবে না।

নতুন ভোটার

প্রতি নির্বাচনের আগেই বহু সংখ্যক নতুন ভোটার ফর্ম-৬ ফিল-আপ করেন ভোটার তালিকায় নিজেদের নাম তোলার জন্য। এবারের নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এই ধরনের ভোটারদের নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে স্বাভাবিক নিয়মেই। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনের সূত্র।

এতএব, যাঁদের নাম চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকায় রয়েছে তাঁদের আদতে চিন্তা করার কোনও কারণ নেই। শুধু নিশ্চিত করতে হবে, দোটানার মধ্যে পড়ে কেউ যেন পুরনো ভোটার কার্ডটি ফেলে না দেন!


```