Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মেঘলা আকাশ আর ঝোড়ো হাওয়া! রবিবার থেকেই বদলে গেল আবহাওয়া, কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস

রবিবার থেকেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মেঘলা আকাশ আর ঝোড়ো হাওয়া! রবিবার থেকেই বদলে গেল আবহাওয়া, কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 April 2026 09:58

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই বদলাতে শুরু করেছে বাংলার আকাশের চেহারা। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ (Kolkata Weather)। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দু’দফায় বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলে গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর জেরে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। পাশাপাশি সোমবার ও মঙ্গলবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

জেলা ভিত্তিক পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবার সেই সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


```