Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির ভ্রূকুটি রাজ্যজুড়ে, তিন দিন বইতে পারে ঝোড়ো হাওয়া

রাজ্যে ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে।

সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির ভ্রূকুটি রাজ্যজুড়ে, তিন দিন বইতে পারে ঝোড়ো হাওয়া

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 July 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর জেরে আগামী কয়েক দিন বৃষ্টির দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, ২৭ জুলাই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। ২৮, ২৯ ও ৩০ জুলাই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ২৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান ও বীরভূমে। পরদিন, ২৯ জুলাই বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে। ৩০ জুলাই ফের ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গের পরিস্থিতিও অনুরূপ। আজ, ২৭ জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে। ২৯ জুলাই বৃষ্টিতে ভিজতে পারে উত্তর দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি। ৩০ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও, ৩১ জুলাই ও ১–২ আগস্ট ফের উত্তরবঙ্গের উপর দিয়ে সক্রিয় হতে পারে মৌসুমী অক্ষরেখা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ওই সময় নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে।

এদিকে, সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আজ, ২৭ জুলাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েক দিন রাজ্যের নানা প্রান্তে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।


```