Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নবান্ন অভিযানে অনুমতি নেই, সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি রুখতে কড়া প্রস্তুতি পুলিশের

আন্দোলনকারীদের মিছিল আটকাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট মোড়ে ফোরশোর রোডে লোহার ব্যারিকেড বসানোর কাজ চলছে। রাস্তায় গর্ত করে গজাল পুঁতে ব্যারিকেড শক্ত করা হচ্ছে। 

নবান্ন অভিযানে অনুমতি নেই, সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি রুখতে কড়া প্রস্তুতি পুলিশের

কড়া প্রস্তুতি পুলিশের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানে অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ (Howra Police)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। সেকথা মাথায় রেখেই অভিযান কর্মসূচি হবে বলেই জানিয়েছে তারা। রবিবার সাংবাদিক বৈঠকে হাওড়ার সিপি জানালেন, ২৮ জুলাই কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি সাংবাদিক বৈঠকে জানান, গত ১২ জুলাই 'সংগ্রামী যৌথ মঞ্চ', 'পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা', 'চাকরিপ্রার্থী ও চাকরিজীবী' সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ।

সিপি আরও জানান, আন্দোলনকারীদের ইতিমধ্যেই (১৫ জুলাই) চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও যদি ২৮ জুলাই কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

সূত্রে খবর, আন্দোলনকারীদের মিছিল আটকাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট মোড়ে ফোরশোর রোডে লোহার ব্যারিকেড বসানোর কাজ চলছে। রাস্তায় গর্ত করে গজাল পুঁতে ব্যারিকেড শক্ত করা হচ্ছে। প্রয়োজনে আরও জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছিল। ব্যবসায়ীদের বক্তব্য ছিল, হাটের দিনে বারবার নবান্ন অভিযান কর্মসূচি হওয়ায় ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আদালত নির্দেশ দিয়েছিল, হাটের চত্বরে কোনও জমায়েত করা যাবে না এবং পুলিশকে প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, 'পরপর দু'বার হাটের দিনে দোকান বন্ধ রাখতে হয়েছে। এবার প্রশাসনই আমাদের দোকান না খোলার অনুরোধ করে। তাই বাধ্য হয়েই আমরা আদালতের দ্বারস্থ হই। আদালতের রায়ে আমরা খুশি। আশা করি, হাটের স্বাভাবিক কাজকর্ম আর বাধা পাবে না।”

অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠকে বলেন, 'এই রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদ রয়েছে। রাজ্য সরকার ওবিসি ইস্যুর মতো একাধিক অজুহাত দেখাচ্ছে। এমনকি দুর্নীতির দায়ে অনেকে চাকরি হারিয়ে আজ রাস্তায়।'

সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, 'মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে রীতিমতো হুংকার দিয়েছেন, যে কথায় কথায় নবান্ন অভিযান কেন? পুলিশ সরকারের হয়ে কাজ করে, আমাদেরকে দমানোর জন্য এখন দাবি করছে মঙ্গলাহাট বাজারের ব্যবসায়ীদের এই নবান্ন অভিযানের জন্য ক্ষতি হবে।'  কিন্তু আমরা কারও ব্যবসার বা কাউকে বিপদে ফেলার জন্য এই অভিযান করছি না।

তাঁরা আরও বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির ভিত্তিতে এই অভিযানের ডাক দিয়েছি। এমনকি হাইকোর্ট থেকেও আমাদের মিছিলের অনুমতি দিয়েছে।'

জানা গিয়েছে, দুপুর ১২টায় হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড জমায়েতে হবে। সেখান থেকে ফরশোর রোড, কাজিপাড়া হয়ে নবান্ন অভিযান হবে। এই কর্মসূচিতে কমপক্ষে ১০ হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে।


```